1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভবানীগঞ্জ পৌরসভার চানঁপাড়ায় জনদুর্ভোগ, রাস্তা সংস্কার ও বর্জ্য ব্যবস্থাপনায় জরুরি উদ্যোগের দাবি এলাকাবাসীর

  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চানঁপাড়া মহল্লায় একটি বেহাল কাঁচা রাস্তার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে পানি জমে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী,রাজশাহী ৪ বাগমারা আসনের সংসদ ডা: আব্দুল বারী সরদারের বাসার কাছেই চানঁপাড়া ই.এস.ডি.ও (এনজিও) অফিসের পূর্ব পাশে ভবানীগঞ্জ-আত্রাই প্রধান সড়ক থেকে পূর্বদিকে পৌরসভার একটি রাস্তা রয়েছে। আব্দুর রহমানের বাড়ি থেকে মোঃ জালালের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ ফুট দীর্ঘ রাস্তার এই অংশটি এখনো কাঁচা রয়ে গেছে। ফলে প্রতিদিন এ পথ দিয়ে চলাচল করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে কাদার সৃষ্টি হয়। এতে নারী, শিশু, বয়স্ক ও সাধারণ পথচারীদের যাতায়াতে ব্যাপক ভোগান্তি বাড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন অবস্থা চলতে থাকলেও স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাছাড়া এই রাস্তার পাশেই আ: রহমান ও মাষ্টার ইয়াছিন আলীর বাড়ির সামনে রয়েছে একটা ময়লার ভাগাড়। সেখান থেকে পচা দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকা বাসী। রাস্তা পাকা করণের পাশাপাশি ময়লার ভাগাড়টি যেন সরিয়ে ফেলার দাবী জানান মহল্লাবাসী।
স্থানীয়রা জানান, রাস্তাটি দৈর্ঘ্যে খুব বেশি না হলেও এটি তাঁদের দৈনন্দিন চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাত্র ৩০০ ফুট রাস্তা পাকাকরণ করা হলে এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি বৃষ্টির সময় কাদা ও জলাবদ্ধতাজনিত দুর্ভোগ থেকেও মুক্তি মিলবে।
জানা গেছে, রাস্তাটি পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, আবেদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
এলাকাবাসীর দাবি, জনসাধারণের দুর্ভোগের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটির বর্তমান অবস্থা যাচাই করা হোক এবং প্রয়োজনীয় সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নেওয়া হোক।
দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন চানঁপাড়া মহল্লার বাসিন্দারা। জনস্বার্থে রাস্তাটি দ্রুত পাকাকরণের মাধ্যমে তাঁদের যাতায়াতের সমস্যা নিরসনে প্রশাসন এগিয়ে আসবে- এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park