1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

মণ্ডপে মণ্ডপে নওগাঁর জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

দেশজুড়ে চলছে সনাতন ধর্মের মানুষদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। এবার জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌর সভার মোট ৭৯৯টি পূজা মণ্ডপে চলছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বর্ণীল রঙের রঙ্গিন উৎসব। এবারের দূর্গা পূজা যেন সুন্দর ও ছিমছাম পরিবেশে সম্পন্ন হয় সেই লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 

পূজাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজার নবমী দিন পর্যন্ত জেলার কোথাও কোন প্রকারের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। প্রতিটি উপজেলায় পূজার উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রতিনিয়তই জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন। প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর নিচ্ছেন কর্মকর্তারা। এতে করে পূজা মণ্ডপের প্রতিটি মানুষ যেমন অনুপ্রাণিত হচ্ছে তেমনি ভাবে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি থেকে বিরত থাকছে কতিপয় ব্যক্তিরা।

 

বুধবার মহানবমীর দিনে নওগাঁর জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা জেলার রাণীনগর উপজেলার ত্রিমোহনী বাজার শ্রী শ্রী স্বরকালীতলা দুর্গা মন্দির, কাশিমপুর নমশুদ্রপাড়া দুর্গা মন্দির, রাণীনগর হাটখোলা দুর্গা মন্দির, রাণীনগর উপজেলা কালীবাড়ী হাট কেন্দ্রীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং উপস্থিত সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, সকল মণ্ডপের কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় শুভেচ্ছা উপহার বিনিময় করা হয়।

 

উপজেলার ত্রিমোহনী ত্রিমোহনী বাজার শ্রী শ্রী স্বরকালীতলা দুর্গা মন্দির এলাকার বাসিন্দা প্রবীর কুমার পাল জানান বিগত বছরের ন্যায় এবছরও উপজেলা প্রশাসন ও আনসার সদস্যদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পাওয়া গেছে। বিশেষ করে জেলা প্রশাসক স্যারের আগমন আমাদের ব্যাপক ভাবে অনুপ্রানিত করেছে। যার ফলে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আমরা প্রতিমা বির্সজন প্রদানের মাধ্যমে এবারের দূর্গা উৎসব শেষ করতে সক্ষম হবো।

 

জেলার রাণীনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার মোহন্ত বলেন একটি পূজা মণ্ডপে জেলার প্রধান কর্মকর্তার আগমন নি:সন্দেহে বড় অনুপ্রেরণার বিষয়। এতে করে ওই মণ্ডপের সার্বিক পরিবেশ যেমন সুন্দর হয় তেমনি ভাবে কোন প্রকারের দুর্ঘটনা ঘটারও কোন সুযোগ থাকে না। পূজা মণ্ডপে ডিসি স্যারের আগমনে আমরা অনেক খুশি।

 

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন জেলার প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজার সকল কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পুলিশ সদস্যদের ছুটি বাতিল করার পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া আনসার সদস্যরাও নিরাপত্তা বজায় রাখার কাজে নিয়োজিত রয়েছে। জেলাবাসীর সহযোগিতা নিয়ে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবার আমরা শান্তিপূর্ণ পরিবেশে জেলার দূর্গা পূজা শেষ করে দৃষ্টান্তর স্থাপন করবো।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। গত বছরও জেলাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আমরা জেলার সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা নিয়ে দূর্গা পূজার উৎসব সমাপ্ত করেছি তেমনি ভাবে এবছরও জেলার সকল ধর্মের মানুষের ভালোবাসা নিয়ে সুন্দর ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে আমরা পুরো পূজার উৎসব শেষ করতে সক্ষম হবো। চেস্টা করেছি পূজার শুরু থেকে প্রতিটি দিনই জেলার বিভিন্ন পূজা মণ্ডপের পূজা পরিদর্শন করার। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর রাখার চেস্টা করছি। এবারো আমরা শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে জেলার সকল মণ্ডপে পূজা সম্পন্ন করতে সক্ষম হবো।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park