1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

মধুখালীতে জাল সনদে মাদ্রাসায় চাকরি

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১২০ বার পঠিত

 

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে উপজেলার কোরকদি ইউনিয়নের বন্দর শংকরপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ আলম হোসেন মোল্যার বিরুদ্ধে জাল সনদে দীর্ঘ ৯ বছর চাকরির অভিযোগ পাওয়া গেছে। সরকারী বিধি মোতাবেক ভোগ করেছেন সকল সুযোগ সুবিধা। এতে সরকারী অর্থ অপচয় হয়েছে। জাল সনদের বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ২০১৯খ্রি. ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানাগেছে তিনি ২০১৮ খ্রি. প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। অভিযুক্ত শিক্ষক মোঃ আলম হোসেন মোল্যার বাড়ী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গামে।সে দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বন্দর শংকরপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। লিখিত অভিযোগপত্রে দাবী করা হয়েছে তিনি কখনও কওমি মাদ্রাসায় কিতাব বিভাগে লেখাপড়া না করেই জাল সনদ দাখিল করে প্রধান শিক্ষক পদে নিয়োগ লাভ করেন। লিখিত অভিযোপত্রে উল্লেখ করা হয়েছে ২০১৯ খ্রি.তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সহকারী পরিচালক তার বিরুদ্ধে তদন্ত পরিচালনা করেন। তদন্তে অভিযোগ প্রমানিত হয়। বিষয়টি স্থানীয় শিক্ষক,মসজিদ কমিটির সদস্য ও গণ্যমাণ্য ব্যক্তিগণ স্বাক্ষ দেন।

অভিযোগের ভিত্তিতে পূণঃ ২৮ এপ্রিল ২০২৬খ্রি.ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গঠিত ৬ সদস্যের একটি তদন্ত বোর্ড অভিযুক্ত শিক্ষককের সনদ যাচাই বাছাই করেন। যাচাই বাছাই কমিটির সভাপতি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন। যাচাই বাছাই শেষে তদন্ত বোর্ডে দাখিলকৃত সনদ জাল বলে প্রমানিত হয়। তারপরও সে শিক্ষক হিসেবে বহাল থাকার জন্য বিভিন্ন জনে তদবির করছেন।মোঃ আলম হোসেন মোল্যার জাল সনদের বিষয়ে বোর্ডের একাধিক সদস্যের সাথে কথা বললে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ জাল সনদ ব্যবহার করে সরকারী চাকরির মাধ্যমে বিপুল পরিমান সরকারী অর্থ গ্রহন করেছেন। তার এই জালিয়াতীর কারনে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ চাকরি থেকে অব্যাহতি সরকারী অর্থ ফেরত আদায় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী এলাকাবাসীর।

অভিযুক্ত শিক্ষক মোঃ আলম হোসেন মোল্যার সাথে তার মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান আমার বিরুদ্ধে যে ব্যাক্তি অভিযোগ করেছেন তিনি সেই যাচাই বাছাই কমিটির সদস্য।সেখানে আমি কতটুকু ন্যায়বিচার পেতে পারি।আমার সনদপত্র জাল না। আমার সনদে একই ব্যাক্তির একই রকমের স্বাক্ষর রয়েছে।অভিযোগকারীগণ কোথায় পেয়েছে একই ব্যাক্তির দুরকম স্বাক্ষরের সনদপত্র সেটা আমার জানা নাই। ৬ সদস্য বিশষ্ট সনদ যাচাই-বাছাই কমিটির সদস্য মুফতি কামরুজ্জামান জানান অভিযুক্ত শিক্ষক মোঃ আলম হোসেন মোল্যাকে তার কাগজপত্রসহ যাচাই বাছাই কমিটির সামনে তাকে হাজির করা হলে সনদীয় পাসের বিষয়ে জিজ্ঞাসা করলে কোন বিষয়ে পড়েছেন সেটা তিনি বলতে পারেন নাই।এতে বোর্ডের সদস্যদের প্রতিয়মান হয় যে তার পাসের সনদগুলি সঠিক নয়।

ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ইয়াসিন মোল্যা জানান মোঃ আলম হোসেন মোল্যার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। অধিকতর যাচাই বাছাইয়ের জন্য তার সনদ ও প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরন করা হবে। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান জানান এ বিষয়ে অফিসিয়ালী আমার দপ্তরে কোন তথ্য নাই। বিষয়টি ইসলামী ফাউন্ডেশনই ভাল জানেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park