1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

মহসিন মহিলা কলেজে দায়িত্ব জটিলতা: অধিভুক্তি বহির্ভূত শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

 

তেরখাদা প্রতিনিধিঃ

খুলনার দৌলতপুরস্থ মহসিন মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে উদ্ভূত জটিলতায় আবারও হস্তক্ষেপ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অধিভুক্তি–বহির্ভূত বিষয়ের এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়াকে ‘বিধি পরিপন্থি’ ঘোষণা করে দায়িত্বটি অবিলম্বে বাতিল করার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী বিধিসম্মতভাবে নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. মাহফুজার রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

৯ ডিসেম্বর জারি করা স্মারক নং-০৭ (খু-২০৬) জাতীঃবিঃ/কঃপঃ/কোড-০৩২৩/১০৩২১ এ জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, গভর্নিং বডির সদস্য এবং মাউশির প্রতিনিধি এস.এম ফরিদ আক্তারের ১৯ নভেম্বর তারিখের আবেদনের ভিত্তিতে বিষয়টি যাচাই করে দেখা গেছে ৩১ জুলাই ২০২৫ তারিখে গভর্নিং বডি তৎকালীন অধ্যক্ষ মো. আব্দুল লতিফকে সাময়িক বরখাস্ত করে এবং একই সভায় কলেজের নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. মাহফুজার রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। এই সিদ্ধান্ত সম্পূর্ণ বিধিসম্মত ছিল।

কিন্তু বরখাস্ত থাকার অবস্থাতেই অধ্যক্ষ আব্দুল লতিফ গভর্নিং বডির সিদ্ধান্ত ছাড়াই ১৪ আগস্ট ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক নওরোজী কবিরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেন। ব্যবস্থাপনা বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নয়, ফলে এই নিয়োগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯ এর ধারা ৪ এর উপধারা ২ (i-v) লঙ্ঘন করেছে বলে স্মারকে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয় স্পষ্ট জানায় এই নিয়োগের “কোনো বিধিভিত্তিক বৈধতা নেই” এবং নওরোজী কবিরের দায়িত্ব পালন “অবৈধ”।

নোটিশে কলেজ গভর্নিং বডিকে নির্দেশ দেওয়া হয়েছে গভর্নিং বডির মূল সিদ্ধান্ত অনুযায়ী উপাধ্যক্ষ মো. মাহফুজার রহমানকে অবিলম্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দিতে হবে এবং একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে।

পত্রে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একই বিষয়ে স্মারক নং-০৭ (খু-২০৬) জাতীঃবিঃ/কঃপঃ/কোড-০৩২৩/৯০৯৬ এর মাধ্যমে নির্দেশনা দেওয়া হলেও এখনো কলেজ কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি, যা বিশ্ববিদ্যালয়ের বিধি পরিপন্থি।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা এই পত্রে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার। নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, গভর্নিং বডির সদস্য এস.এম ফরিদ আক্তার এবং সংশ্লিষ্ট দপ্তরে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park