1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

মাদ্রাসার নামে বরাদ্দকৃত জমি দখলের পাঁয়তারা, আদালতে মামলা চলমান, হুমকি-ভীতি প্রদর্শনের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

‎

লালমনিরহাট প্রতিনিধি।।

‎লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা বটতলা এলাকায় মাদ্রাসার জন্য বরাদ্দকৃত জমি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের বিচারাধীন থাকা সত্ত্বেও কতিপয় প্রভাবশালী প্রতিবেশী ঐ জমি জোরপূর্বক দখল ও বর্তমান ভোগদখলকারী পরিবারকে উচ্ছেদের জন্য হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে মোঃ হাবিবুর রহমান নামের একজন ভুক্তভোগী লালমনিরহাট সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎

‎অভিযোগ ও স্থানীয় সূত্র মতে, উত্তর গোবধা বটতলা মৌজার আওতাভুক্ত ৭.৯ একর জমির মধ্যে ১৩ শতক জমি মাদ্রাসার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা যায়। তবে এই জমিটি বর্তমানে মোঃ হাবিবুর রহমান তার বাবা মোঃ মজিবর রহমানের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত দাবি করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন এবং সেখানেই তাদের ঘরবাড়ি রয়েছে।

‎

‎অভিযোগে হাবিবুর রহমান মোট ১১ জন প্রতিবেশী কুতুব আলী, মতিয়ার রহমান, ছালাম মেম্বার (ইউনুস আলী) সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, তারা সংঘবদ্ধ হয়ে এই জমি নিজেদের দাবি করছেন এবং প্রায় সময় গালিগালাজ করা সহ জমি বেদখল করার পাঁয়তারা করছেন।

‎

‎তিনি আরও জানান, জমি নিয়ে সৃষ্ট এই বিরোধ বর্তমানে বিজ্ঞ আদালতে অন্য আপীল ১০২/২০২২ ও ল্যান্ডসার্ভে ট্রাইঃ ৪৯৫/২০২১ নং মোকদ্দমা হিসেবে বিচারাধীন। তারপরেও গত ২২/১০/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার সময় টিউবওয়েল স্থাপনকালে বিবাদীগণ এসে বাধা দেয় এবং জমি ভোগ করতে না দেওয়া, সুযোগমতো ঘরবাড়ি ভেঙে জমি দখল করে নেওয়ার হুমকি দেয়।

‎

‎তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, বিবাদীদের এমন হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই হুমকির ফলে যেকোনো সময় আইন-শৃঙ্খলার অবনতি ও শান্তি ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। ভুক্তভোগী হাবিবুর রহমান তার পরিবার ও মাদ্রাসার জন্য বরাদ্দকৃত জমি সুরক্ষার স্বার্থে দ্রুত প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

‎

‎এলাকাবাসীর একাংশ জানায়, দীর্ঘদিন ধরে জমিটি মাদ্রাসার জন্য বরাদ্দকৃত হিসেবে পরিচিত। তবে এই জমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে চলমান মামলা ও পাল্টাপাল্টি দাবির ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎

‎এ বিষয়ে জানতে চাইলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “জমিটি মাদ্রাসার জন্য বরাদ্দকৃত বলে আমরা শুনেছি, কিন্তু তা নিয়ে একটি পরিবার নিজেদের মালিকানা দাবি করছে এবং আদালতে মামলাও চলছে। যেহেতু বিষয়টি বিচারাধীন, সেহেতু উভয় পক্ষকেই আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অভিযোগের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি করা হচ্ছে। কেউ যদি আদালতের নির্দেশ অমান্য করে বা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park