1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

মানবিক ইউএনও অনন্যার ছোঁয়ায় বদলে যাচ্ছে  আদমদীঘি উপজেলার দৃশ্যপট

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নওগাঁর পার্শ্ববর্তি বগুড়ার আদমদীঘি উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে গত মে মাসে যোগদান করেছেন নিশাত আনজুম অনন্যা। এর আগে পূর্বের কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে যমজ তিন সন্তান জন্ম দেওয়া সুমা খাতুনের দিনমজুর পরিবারকে সহযোগিতা করায় তিনি সর্বমহলে প্রশংসিত হন। এছাড়া ওই উপজেলায় নানামুখি কল্যাণকর কাজের মাধ্যমে তিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

 

নিশাত আনজুম অনন্যা আদমদীঘি উপজেলায় যোগদানের পর থেকেই তিনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বেহাল ও জরাজীর্ণ গ্রামীণ রাস্তাঘাটগুলো পরিদর্শন করে দ্রুতই সেই রাস্তাগুলো মেরামতের পদক্ষেপ গ্রহণ করছেন। বিশেষ করে জনসাধারণের ভোগান্তি দূরীকরণে উপজেলার বিভিন্ন বেহাল রাস্তাঘাটগুলো সরেজমিনে গিয়ে পরিদর্শন করার কর্মকান্ড ইতিমধ্যেই উপজেলাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

 

শুধু রাস্তাঘাটই নয় উপজেলার প্রতিটি খাতের সার্বিক উন্নয়নে তার ছোঁয়া লাগতে শুরু করেছে। বিশেষ করে উপজেলার যে সকল উন্নয়ন বঞ্চিত গ্রামগুলোতে এখন পর্যন্ত কোন ইউএনও কখনোই যাননি সেই সকল অবহেলিত এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে নানা সমস্যার কথা শুনছেন এবং দ্রুতই সেই সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করছেন। এমন নানাবিধ জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য উপজেলাবাসীর প্রশংসা কুড়াচ্ছেন ইউএনও অনন্যা। এছাড়া ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে বাজার দর নিয়ন্ত্রণে মুখ্য ভ’মিকা রেখে চলেছেন। সম্প্রতি তিনি উপজেলার চাঁপাপুর ইউপির ছোট ঝাঁখইড় ও কুন্দগ্রাম ইউপির তাঁরতা কুমারপাড়া এবং তিলোচ শিববাটি গ্রামের স্কুলের যাওয়ার রাস্তা পরিদর্শন করেন এবং স্থানীয়দের নানা সমস্যার কথা শোনেন। বিগত সময়ের চেয়ে বর্তমান ইউএনও’র সময়ে সকল উন্নয়নমূলক কর্মকান্ডের সঠিক বাস্তবায়নের মাধমে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সকল স্থানের দৃশ্যপট পাল্টে যাবে এমনটিই আশা করছেন উপজেলাবাসী।

উপজেলার শেষ সীমানায় অবস্থিত একটি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত গ্রাম দড়িয়াপুর। সেই গ্রামের বাসিন্দা মো: আলম হোসেন জানান গ্রামটি উপজেলার শেষ সীমানায় অবস্থিত হওয়ায় চলাচলের একমাত্র মেঠো রাস্তার বেহাল দশা। বছরের পর বছর পার হলেও জনপ্রতিনিধিদের আশ্বাসই একমাত্র গ্রামবাসীর ভরসা। কখনোও কোনো ইউএনও গ্রামের রাস্তা দেখতে আসেননি। কিন্তু বর্তমান ইউএনও নিজে গ্রামে এসে রাস্তার বেহালদশা দেখে গেছেন এবং গ্রামবাসীদের নানা সমস্যার কথা শুনেছেন। এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমরা আশাবাদি তার মানবিক উন্নয়নের ছোঁয়া গ্রামবাসী দ্রুতই পাবেন।

 

উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান, জনসেবার জন্য প্রশাসন। জনগনের জন্য দেওয়া সরকারের সকল সুযোগ-সুবিধা উপজেলার প্রতিটি অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌছে দিতেই সরকার তাকে সেবক হিসেবে নিয়োগ করেছেন। তাই যতদিন তিনি এই উপজেলায় সেবক হিসেবে তার দায়িত্ব পালনে নিযুক্ত আছেন ততদিন তিনি মানুষের কল্যাণে ও এলাকার অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের মাধ্যমে উপজেলার দৃশ্যপটে আমূল পরিবর্তন আনতে চান। আর ভালো কাজের মাধ্যমে তিনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের মাঝে প্রশাসন সম্পর্কে পজেটিভ ধারণার সৃষ্টি করতে চান।

তিনি আরো বলেন একটি অঞ্চলের সার্বিক উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। উপজেলার কিছু কিছু প্রত্যন্ত গ্রামাঞ্চলের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার এখনোও বেহাল দশা। বড় ধরনের আর্থিক বরাদ্দ না থাকার দরুনে অনেক গ্রামীণ মেঠোপথকে এখনোও আধুনিকায়ন করা সম্ভব হয়ে ওঠেনি। তবুও প্রতিবছরই অল্প অল্প করে গ্রামীণ চলাচলের পথকে আধুনিকায়নের কাজ চলমান রাখা হয়েছে। উপজেলার অধিকাংশ গ্রামীণ রাস্তাগুলোকে ভোগান্তির হাত থেকে রক্ষা করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দ্রুতই সেই প্রকল্পগুলো সঠিক ভাবে বাস্তবায়নের মাধ্যমে স্ব স্ব এলাকার বাসিন্দারা ভোগান্তির হাত থেকে রেহাই পাবেন। যে কোন ভোগান্তি থেকে উপজেলাবাসীকে মুক্ত করে উন্নত সেবা দিতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। পুরো উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে বিনির্মাণ করতে এবং উন্নয়নমূলক কর্মকান্ডের এই ধারাকে অব্যাহত রাখতে তিনি উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের কাছ থেকে গঠনমূলক সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park