1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

মানসম্মত ভালো খেলার মাঠের অভাবে ভুগছে রাণীনগরের সিম্বা স্কুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরের স্বনামধন্য বিদ্যাপিঠ সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়। প্রতিবছর এসএসসির ভালো ফলাফলের পাশাপাশি খেলার অঙ্গনেও সুনাম কুড়িয়ে আসছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট থেকে শুরু করে সকল ধরণের খেলায় পুরষ্কার অর্জনের মধ্যদিয়ে এই স্কুলের শিক্ষার্থীরা স্কুল পর্যায়ের খেলার আসরগুলোতে নিজেদের মেধার ছাপ রেখে আসছে।

কিন্তু নিয়মিত খেলাধুলার চর্চা করার জন্য স্কুল প্রাঙ্গনে নেই একটি সমতল ভালো মাঠ যে মাঠে শিক্ষার্থীরা স্কুলে এসে অবসর সময়ে নিয়মিত বিভিন্ন খেলার চর্চা করতে পারে। বছরের পর বছর একটি ভালো মানসম্মত মাঠের অভাবে আরো ভালো খেলার আপসোস বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা। উপজেলার বিভিন্ন সরকারি কর্মকান্ডে স্কুলের স্কাউটস দলের ভালো সুনামও রয়েছে। এছাড়া প্রতিটি জাতীয় দিবসের প্রতিযোগিতায় বিভিন্ন প্রদর্শনীতে স্কুলের শিক্ষার্থীদের কার্যক্ষমতার সুনাম রয়েছে উপজেলা জুড়ে।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছা: সুরাইয়া জান্নাত জানায় তারা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করে আসছে। উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে আসছে আর একের পর এক পুরস্কার তাদের স্কুলের ঝুলিতে জমা হলেও একটি ভালো মাঠের অভাবে তারা নিয়মিত খেলাধুলার চর্চা করা থেকে অনেক পিছিয়ে রয়েছে। তাই যদি একটি ভালো মানসম্মত মাঠের ব্যবস্থা করা হতো তাহলে এই স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলায় আরো এগিয়ে যেতে পারতো।

নবম শ্রেণির শিক্ষার্থী মো: আপন জানায় নিয়মিত খেলাধুলার চর্চা একজন শিক্ষার্থীর জন্য অপরিহার্য একটি কাজ। সুস্থ্য শরীর সুস্থ্য মনই একজন শিক্ষার্থীর প্রধান হাতিয়ার। কিন্তু একটি ভালো মাঠ না থাকার কারণে স্কুলে এসে পাঠ গ্রহণের ফাঁকে নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ্য রাখার কোন সুযোগ নেই। তবুও আমরা উচু-নিচু এবড়ো-থেবড়ো মাঠেই নিয়মিত বিভিন্ন খেলার চর্চা করে আসছি। যদি দ্রুতই স্কুলের অসমান মাঠটিকে মাটি দিয়ে ভরাট করে সুন্দর একটি মাঠ বিনির্মাণ করে দেওয়া হতো তাহলে আগামীতে খেলার জগতে এই স্কুলের শিক্ষার্থীরা ব্যাপক ভাবে সুনাম ছড়ানোর সুযোগ পেতো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু সাইদ প্রাং জানান তার বিদ্যালয়ের মোট শিক্ষার্থী তিনশত জন। এর মধ্যে ছাত্রী ১৭০জন আর ১৩০জন ছাত্র। বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা প্রতিটি খেলাধুলায় অনেক ভালো। খেলাধুলায় ভালো প্রতিষ্ঠানের মধ্যে তার স্কুলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। কিন্তু স্কুলের ভিতরের একমাত্র মাঠটি পাহাড়ের মতো উচুনিচু। যার কারণে নিয়মিত শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা করানো সম্ভব হয়ে ওঠে না। অপরদিকে নিজস্ব অর্থায়নে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে যার অবস্থা খুবই নাজুক। তাই যদি সরকারের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে স্কুলের মাঠটি আধুনিকায়ন করে দেওয়া হতো তাহলে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় ছেলে-মেয়েরা অবসর সময়ে খেলাধুলার নিয়মিত চর্চা করতে পারতো। অপরদিকে বিদ্যালয়ের নাজুক শহীদ মিনারকে নতুন করে আধুনিকতার ছোঁয়ায় বিনির্মাণ করে দিতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন এই শিক্ষক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান ইতিমধ্যেই স্কুলটির নিরাপত্তা প্রাচীর নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তর বরাবর লিখিত ভাবে জানানো হয়েছে। এছাড়া স্কুলের মাঠটিকে আধুনিকায়ন করার ক্ষেত্রেও দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park