1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

মা বাবার স্বপ্ন পূরণে ঘোড়ার গাড়িতে বিয়ে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

 

মোস্তফা প্রামানিক, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোর সিংড়া ঘোড়ার গাড়িতে করে ছেলের বিয়ে হবে এটা ছিল মা বাবার বহুদিনের শখ। সেই শখ পূরণ করতে শেষ পর্যন্ত ঘোড়ার গাড়িতে করেই বিয়ে করে বউ নিয়ে আসলেন ছেলে মো. ফজলে রাব্বি ফাহিম (২০)।

এমন বিয়ে দেখতে শত শত উৎসক মানুষ ভীড় জমান বিয়ে বাড়িতে। এমনকি সড়কের ধারেও বিয়ে করতে যাওয়া-আসার সময় দাঁড়িয়ে থাকে উৎসুক জনতা।

শুক্রবার (১৭আগস্ট) নাটোর সিড়া উপজেলার ১১
নং ছাতারদিঘী ইউনিয়নে। কালীগঞ্জ বাজারে এমন ব্যতিক্রমী বিয়ে অনুষ্ঠিত হয়। বর মো. ফজলে রাব্বি (ফাহিম) ওই গ্রামের মো. জুয়েল ছেলে।

আর কনে একই উপজেলার ১১ নং ছাতার দিঘী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে মো. বাবুর মেয়ে।

বরের বাবা মো. জুয়েল বলেন, আগে রাজা-জমিদার এমনকি অনেক সামর্থ্যবান পরিবারের ছেলে-মেয়েদের ঘোড়ার গাড়িতে করে বিয়ে হতো।

সিনেমা-নাটকেও ঘোড়ার গাড়িতে করে বিয়ে করার দৃশ্য দেখেছেন। এমন পরিস্থিতিতে তার ছেলের বিয়েটা ঘোড়ার গাড়িতে করে করার ইচ্ছা জাগে তার।

ছেলে যখন খুব ছোট ছিল, তখন থেকেই তার স্বপ্ন ছিল ছেলে বড় হলে ঘোড়ার গাড়িতে করে বিয়ে করাবেন। সেই কথাটি ছেলেকে জানানো হলে তার ইচ্ছে পূরণ করতেই ঘোড়ার গাড়ি ঠিক করা হয়। যেই কথা সেই কাজ। ছেলে বর সেজে ঘোড়ার গাড়িতে করে হাফ কিলোমিটার দূরে কালিগঞ্জ বাজারে যায় বিয়ে করতে।

বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর ফের ঘোড়ার গাড়িতে করেই বউকে বাড়িতে নিয়ে এসেছেন। এতে তিনি খুব খুশি হয়েছেন। বহুদিন আগের সেই শখ ছেলে পূরণ করলো।

অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, রাজা জমিদারের ছেলের মত তার ছেলেও ঘোড়ার গাড়িতে করে বিয়ে করায় অতীত ঐতিহ্যকে তুলে ধরা হলো। কারণ সচরাচর এমনভাবে বিয়ে আর হয় না। এখন বাস, মাইক্রো এমনকি হেলিকপ্টারে বিয়ে হয়।

বর মো. ফজলে রাব্বি (ফাহিম) বলেন, বাবার শখ পূরণ করতেই তিনি ঘোড়ার গাড়ি ভাড়া করেছিলেন এবং ওই গাড়িতে করেই বিয়ে করে বউ ঘরে এনেছেন। এতে একদিকে বাবার স্বপ্ন পূরণ হলো, অন্যদিকে অতীত ঐতিহ্যকেও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হলো।

এই সময়ে ব্যতিক্রম আয়োজনে বিয়ে করতে পেরে তিনিও ধন্য। তার জীবনে এটি একটি স্মৃতি হয়ে থাকবে। কারণ এখন আর ঘোড়ার গাড়িতে করে বিয়ে হয় না।

তিনি বলেন, ঘোড়ার গাড়ির স্বল্পতার কারণে শুধু বর-কনের জন্য একটি গাড়ি ভাড়া করা হয়। বরযাত্রীরা মাইক্রোবাসে করে বিয়ে বাড়িতে যান। ঘোড়ার গাড়িতে কনের বাড়িতে যাওয়া-আসার সময় অনেকে তাদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

ঘোড়ার গাড়ির মালিক মো. নূর মোহাম্মদ সিদ্দিকী বলেন, আগে ঘোড়ার গাড়িতে করে বিয়ে করার রেওয়াজ থাকলেও এখন আর সেই রেওয়াজ নেই। অনেক আগে মাঝে মধ্যে দুই একটি বিয়ের ভাড়া পাওয়া যেত। তবে বাস-মাইক্রোবাস আসার পর আর সেই ভাড়া হয় না, এখন সবাই সেইসব যানবাহনে বিয়ে করতে যায়। অনেক বছর পর তিনি এই বিয়ের ভাড়া পেয়েছেন। তাই শখ করে ঘোড়ার গাড়িটিও সুন্দর করে সাজিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park