1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

মৃত পরিবেশ প্রাণ ফিরে পাচ্ছে হরেক রঙে রঙ্গিন হচ্ছে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

বহু বছর পর জেলার প্রধান প্রশাসনিক অফিস নওগাঁর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনকে পরিস্কার-পরিচ্ছন্ন করে হরেক রঙে রঙ্গিন করার কর্মযজ্ঞ চলমান রয়েছে। বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জেলায় যোগদানের পর থেকে জেলার ১১টি উপজেলার প্রশাসনিক কর্মকান্ড থেকে সকল ক্ষেত্রে আমূল পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণ করেন।

বিশেষ করে অনিয়ম আর হয়রানীর জালে আবদ্ধ ইউনিয়ন ভ’মি অফিসগুলো থেকে হয়রানী ও ঘুষ ছাড়াই সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে পরিবর্তন এনেছে তা সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়ে আসছে। এমনই উদ্যোগের ধারাবাহিকতায় বছরের পর বছর ময়লা আর আবর্জনায় ভরে থাকা জেলা প্রশাসকের কার্যালয়ের চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন করে আধুনিকায়নের মাধ্যমে হরেক রঙে বর্ণিল করার মাধ্যমে দর্শনীয় করে তোলার যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসার দাবীদার। এযেন মৃত একটি পরিবেশকে রঙের ছোঁয়ায় জীবিত করার এক অনন্য প্রয়াস।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে, বছরের পর বছর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের প্রধান ফটকের সামনের স্থানটি বালুময় হয়ে ময়লা আর আবর্জনায় ভড়ে থাকতো। এরপর দক্ষিণের দুই পাশের জায়গাও একই হালে পড়ে থাকতো। পড়ে থাকা অন্য জায়গাটি বিআরটি অফিস অপরিকল্পিকত যানবাহন চেক করার গ্যারেজ হিসেবে ব্যবহার করতো। এতে করে জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সৌন্দর্য বলে কিছুই ছিলো না। বিগত সময়ের জেলা প্রশাসকগন বিভিন্ন সময়ে পড়ে থাকা জায়গার কিছু অংশ একটি প্রাচীর দিয়ে রক্ষা করেছেন। এরপরও জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা সকল শ্রেণিপেশার মানুষরা গাড়ি রাখার অঘোষিত গ্যারেজ হিসেবে ব্যবহার করে আসছিলো। এমন অবস্থায় জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়কে একটি অগোছালো, অসুন্দর, এলোমেলো ও হযবরল বলে মনে হতো।

বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জেলায় যোগদানের পর থেকে বহুমাত্রিক সমস্যাকে সঙ্গে নিয়ে জেলাজুড়ে প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়গুলোকে ছিমছাম করে সুন্দর ও মনোরম পরিবেশে বিনির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেন। সেই উদ্যোগের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনকে আধুনিকায়নের মাধ্যমে মনকাড়া স্থাপত্য স্থাপন করে গাছগুলোসহ আঙ্গিনাগুলো বর্ণিল রঙে রঙ্গিন করা হচ্ছে। বিশেষ করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের প্রধান ফটকের সামনের জায়গাকে প্রাচীরের মাধ্যমে ঘিরে একটি আকর্ষনীয় স্থাপত্য স্থাপন করে গাছগুলোকে রঙ্গিন করার কাজ সহজেই আগন্তুকদের দৃষ্টি কাড়ছে সহজেই। এতে করে রঙ্গিন রঙের ছোঁয়ায় পুরো জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন যেন দর্শনীয় ও আকর্ষণীয় প্রাকৃতিক পরিবেশের রিফ্রেশ কেন্দ্রে পরিণত হচ্ছে। এমন সুন্দর পরিবেশের অবতারনা করার অসাধারণ উদ্যোগ গ্রহণ করায় জেলা প্রশাসককে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন জেলার বিভিন্ন স্থান থেকে সেবা নিতে সেবাগ্রহিতারা।

জেলার রাণীনগর উপজেলা থেকে সেবা নিতে আসা একজন সেবাগ্রহিতা মো: রমজান আলী অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেন ময়লা আর আবর্জনার মধ্যে থাকা বড় বড় গাছের নিচের অংশগুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন করে নানা রঙে যে রঙ্গিন করা হচ্ছে তা সত্যিই প্রতিটি মানুষের মন কাড়ছে। পুরো কার্যালয়ের মৃত পরিবেশকে হরেক রঙ্গের ছোঁয়ায় যেভাবে বর্ণিল করা হচ্ছে তাতে করে জেলা প্রশাসকের কার্যালয় সেবা নিতে আসা সেবাগ্রহিতাদের জন্য একটি বিনোদন কেন্দ্রে পরিণত হচ্ছে। এমন উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এই সেবাগ্রহিতা।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন একটি সুন্দর পরিবেশ একটি মানুষকে ভালো কাজ করার প্রতি আগ্রহী করে তোলে। একটি ছিমছাম ও গোছানো পরিবেশ একটি মানুষকে বেশি বেশি কাজ করার উৎসাহ যোগায়। একটি পরিবেশের সুন্দর পরিবর্তন অনেক অসুন্দর মানুষকে সুন্দর করে তোলে। কারণ প্রতিটি মানুষই সুন্দরের পূজারী। এছাড়া দীর্ঘসময় কাজ করে একজন ক্লান্ত ব্যক্তি তার বাহিরের চারপাশের মনকাড়া সুন্দর একটি পরিবেশের সান্নিধ্যে কিছু সময় কাটালে পুনরায় কাজ করার শক্তির যোগান পাওয়ার সঙ্গে পুনরুজ্জীবিত হয়ে ওঠেন। সুন্দর একটি পরিবেশ দেখে আগন্তুকদের মন ফুরফুরে হয়ে ওঠে। এতে করে ওই সুন্দর পরিবেশের কারণে ওই স্থানে থাকা মানুষগুলো সম্পর্কেও ওই আগন্তুকদের ধারণার পজেটিভ স্কেল অনেক উচু হয়।

তিনি আরো বলেন জেলার একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা তার সহকর্মীদের নিয়ে বাহিরের অসুন্দর, নোংরা ও এলোমেলো পরিবেশের মধ্যে থেকে প্রতিনিয়ত কাজের মাধ্যমে হাজার হাজার মানুষকে সেবা দিবেন এটা হতে পারে না। কর্মকর্তার অফিস কক্ষ থাকবে নানা সাজে সজ্জ্বিত হয়ে আর বাহিরের পরিবেশ থাকবে অগোছালো এটা একজন পরিচ্ছন্ন কর্মকর্তার চিন্তা হতে পারে না। এমনই চিন্তা-চেতনা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের চারপাশকে পরিচ্ছন্ন করে সুন্দর অংকন ও ডিজাইনের মাধ্যমে সজ্জিতকরণের উদ্যোগ গ্রহণ করা। সজ্জিতকরণের কাজ শেষ হলে দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা সেবাগ্রহিতারা তাদের কিছুটা সময় সুন্দর ও আকর্ষনীয় একটি নির্মল প্রাকৃতিক পরিবেশে অতিবাহিত করতে পারবেন। আগামীতে কার্যালয়ের পুরো প্রাঙ্গনজুড়ে এই ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান জেলার এই প্রধান কর্মকর্তা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park