1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

যথাযথ মর্যাদায় সাতক্ষীরায় ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

১৬ ডিসম্বের ৫৪ তম মহান বিজয় দিবস, বাঙালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিনিময়ে বাঙালি স্বাধীনতার সুখ পেয়েছিল এদিনটিতে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও জেলা পুলিশ সুপার মুহাম্মাদ মনিরুল ইসলাম। পরে জামায়াতে ইসলামী জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের নেতৃত্বে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত হয়। এছাড়া শহীদ আব্দুর রাজ্জাকের মাজারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করা হয়। সবশেষে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, রক্তদান কর্মসূচি ও প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিপ্রতিষ্ঠানে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ পুলিশ সুপার মুহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিঞ্চুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান ও আমিনুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল প্রমূখ। এসময় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক/ শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সিটি কলেজের উদ্যোগে আলোচনা সভা : মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরা সিটি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সিটি কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হারিরা খানম, সহকারি অধ্যাপক শফিউল আলম, সহযোগী অধ্যাপক আরিফ হোসেন, প্রভাষক আজিম খান, প্রভাষক পবিত্র কুমার মন্ডল প্রমুখ। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক ইমরুল হোসেন।

 

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে ক্রীড়া, সাংস্কৃতিক, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) প্রতিষ্ঠানের হলরুমে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার, উপাধ্যক্ষ প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, চিফ ইন্সট্যাক্টর মাসুম বিল্লাহ, চিফ ইন্সপেক্টর মোঃ হাবিবুল্লাহ গাজী, মোঃ মনজুরুল ইসলাম, ইন্সট্যাক্টর শ্যামলেন্দু সরকার ও ইন্সট্যাক্টর জগন্নাথ পাল প্রমুখ। আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর সিদ্দিক আলী।

 

মহান বিজয় দিবস উপলক্ষে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা : মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় এর হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয় এর সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোঃ আব্দুল আজিজ, সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক, রনজিৎ কুমার ঘোষ, মফিজুল ইসলাম, মাধবী রানী মন্ডল, কৃষ্ণা চক্রবর্তী, তাহমিনা বিলকিস, আবু সাঈদ, রুস্তম আলী, রেজাউল ইসলাম, মাহমুদুল হক, হুমায়ুন কবির, তাসলিমা খাতুন, রহিমা খাতুন ও কারিমন নেসা প্রমূখ। খেলাধুলা শেষ পুরস্কার বিতরণ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, টি- টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) চলতি দায়িত্ব ওয়াহিদা সুলতানা, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন, সিনিয়র শিক্ষক শফিউল ইসলাম, মোহাম্মদ হাবিবুল্লাহ, বাবুল স্বর্ণকার, উযায়ের হোসেন, খোরশেদ আলম, সহকারি শিক্ষক ফাতেমা নাসরিন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাধন কুমার আইচ শুভ ও শিক্ষক উযায়ের হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক বাবলু স্বর্ণকার।

 

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, টি- টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) মো. সিরাজুল ইসলাম।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park