
মো. শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২০০ (দুইশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার সময় রাজবাড়ী জেলার কালুখালী থানার দূর্গাপুর বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দিগনগর ইউনিয়নের দেবতলা গ্ৰামের মোঃ ইকতিয়ার মন্ডলের ছেলে মোঃ জাহিদ হাসান (৩৮)।
অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জাহিদ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
এই বিষয়ে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত রাখা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান, ভবিষ্যতেও আরও জোরদার হবে। মাদক ব্যবসায়ী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম দ্রুত অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
এ ঘটনায় রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Leave a Reply