1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

তন্ময় দেবনাথ, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে শাহ্ মখদুম কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় ফুল দিয়ে। এর আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ খালিদ আলম। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষাজীবনের এই নতুন যাত্রা হবে দায়িত্ব, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধে পরিপূর্ণ। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এখন থেকেই আত্মনিয়োগ করতে হবে। নিয়মিত ক্লাস, অধ্যবসায় ও সময়কে যথাযথ কাজে লাগানোই সফলতার মূল চাবিকাঠি।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস.এম. রেজাউল ইসলাম পাপ্পু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,“বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অতীত ভুলে সামনে এগিয়ে যেতে হবে। নিয়মিত ক্লাস করলে কোচিং সেন্টারের প্রয়োজন হবে না। ক্লাসমুখী হতে পারলেই প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কলেজ গভর্নিং বডির দাতা সদস্য মোঃ গোলাম মোস্তাফা মামুন। তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু বইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে যোগাযোগ দক্ষতা, প্রযুক্তি জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতার প্রতি মনোযোগী হতে হবে। সুশিক্ষিত তরুণরাই আগামী সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বড় ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন,“শিক্ষা বাণিজ্যিকীকরণ হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন হবে। কোচিং নির্ভরতা বাড়লে শিক্ষা অকার্যকর হয়ে পড়বে। এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। শহরের অধিকাংশ কোচিং সেন্টার শিক্ষাকে সেবা হিসেবে না দেখে মুনাফাকেন্দ্রিক ব্যবসা হিসেবে পরিচালনা করছে। ‘ভাইয়া গ্রুপ’ নামে পরিচিত অননুমোদিত শিক্ষকরা নানা স্থানে ব্যাচ পরিচালনা করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। এদের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলী এবং বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট মুহা. আতিকুর রহমান।

কলেজের শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেওয়া হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নবীনবরণ সম্পন্ন হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park