
তন্ময় দেবনাথ, রাজশাহী প্রতিনিধিঃ
বুধবার (১১ জুন) বিকাল ৫টায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বন গ্রাম এলাকায় চন্দ্রীমা থানা বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দলের নেতাকর্মী ও বক্তারা বলেন তারুণ্যের অহংকার তারেক রহমান এর ৩১ দফা দাবি বাস্তবায়ন, এবং দলকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা । এবং তারা আরো বলেন এই অনুষ্ঠানটি আংশিক ভাবে করা হয়েছে এর পরে বিভিন্ন এলাকা এবং ওয়ার্ডে পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে যেখানে সবার মনের কথা খুলে বলতে পারে নেতা কর্মীরা।
চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক ও রাজশাহী মহানগর ছাত্রদল সাবেক সদস্য আবুল কালাম আজাদ তপনের সঞ্চালনায় ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য ইঞ্জিঃ মোঃ আরিফুজ্জামান সোহেল সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদল সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চন্দ্রীমা থানা বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী বৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply