1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি গ্রামীণ পাঠাগারে বাড়ছে বইপ্রেমীদের আনাগোনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৩ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

“জ্ঞান চর্চা ও বিকাশের ক্ষেত্রে পাঠাগার প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁর রাণীনগরের দাউদপুর ও বেলোবাড়ি এই দুই গ্রামের নামে পথচলা শুরু করে দাউদপুর-বেলোবাড়ী একতা সংঘ পাঠাগার। অত্র গ্রামের কৃতি সন্তান আমেরিকায় পিএইচডি অধ্যায়নরত রুয়েটের সহকারি অধ্যাপক সজল আহম্মেদের সার্বিক দিকনির্দেশনায় এই পাঠাগার স্থাপন করা হয়।

বর্তমানে পাঠাগারে দুই হাজারের বেশি বই রয়েছে। প্রতিদিনই পাঠাগারের যুব সদস্যরা স্বেচ্ছা শ্রমের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছে। যদি সরকারি কিংবা ব্যক্তি পর্যায়ে সহযোগিতা পাওয়া যেতো তাহলে পাঠাগারটি বইয়ের দিকে আরো সমৃদ্ধশালী হতো এবং সামাজিক কর্মকান্ডগুলো আরো ব্যাপক ভাবে পরিচালনা করা সম্ভব হতো বলে মনে করছেন পাঠাগার কমিটির সদস্যবৃন্দ।

গ্রামের রাস্তা ধরে পথ চলতেই রাস্তার পাশে চোখে পড়বে একটি ঘরের ভিতর টেবিলে বসে বিভিন্ন বয়সের পাঠকরা হাতে বই নিয়ে পড়ার কাজে ব্যস্ত। চলতি বছরের মার্চ থেকে পথচলা শুরু করার পর থেকে পাঠাগারে বই প্রেমীদের আনাগোনা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। সকল বয়সের পাঠকরা পাঠাগারে এসে দিনের কিছুটা সময় পছন্দের বই পড়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া এই পাঠাগার থেকে যে কোন শ্রেণির শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রয়োজন মাফিক বই ও গাইড বই সংগ্রহ করে নিয়মিত পড়ালেখা করছে। বিশেষ করে এলাকার গরীব ও অসহায় শিক্ষার্থীরা এই পাঠাগার থেকে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই সংগ্রহ করে বাড়িতে পড়ালেখা করছে। পাঠাগারে রয়েছে পাঠকদের জন্য নানা রকমের সুযোগ-সুবিধা। তার মধ্যে অন্যতম হচ্ছে পাঠাগারে এসে বই পড়লে পাঠকদের বিনামূল্যে চা পান করানো হয়। পাঠাগারে শিশু থেকে শুরু করে সকল বয়সের পাঠকদের পছন্দের কথা বিবেচনা করে বিভিন্ন রকমের বই রাখা হয়েছে। পাঠাগারের পক্ষ থেকে পাঠাগারের সদস্যদের উদ্যোগে এলাকার চলমান রাখা পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ইতিমধ্যেই ব্যাপক সুনাম কুড়াচ্ছে। এছাড়া প্রতিদিনই পাঠাগারটি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ নামীদামী ব্যক্তিরা পরিদর্শন করছেন।

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খাঁন বলেন নিভৃত পল্লীতে এই ধরণের পাঠাগার সত্যিই এক বিস্ময়। বিশেষ করে পাঠাগার পরিচালনা কমিটির সদস্যদের উদ্যোগে অভিভাবক সমাবেশ, এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে অনুপ্রাণিত করা, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, এলাকার বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড সত্যিই প্রশংসার দাবীদার। পাঠাগারে থাকা হরেক রকমের বইয়ের সমারহ একজন মানুষকে মুগ্ধ করবে। পাঠাগারের এমন কর্মকান্ডগুলোর ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে একদিন এই পাঠাগার দেশজুড়ে পরিচিতি পাবে নি:সন্দেহে।

পাঠাগারের সভাপতি আবুল কালাম আজাদ বলেন আমাদের কৃতি সন্তান সজলের স্বপ্নকে পৃথিবীজুড়ে ছড়িয়ে দিতে আমরা পাঠাগারের ভক্ত হয়ে গেছি। একটি পাঠাগার পৃথিবীর সবচেয়ে বড় আলোকবর্তিকা এই কথাটি প্রত্যন্ত গ্রামের মানুষদের মাঝে ছড়িয়ে দিতে আমরা নিরলস ভাবে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছি। পাঠাগারের আলোয় আমরা পুরো পৃথিবীকে বদলে দিতে চাই। তাই প্রত্যন্ত গ্রাম থেকে সেই বদলে দেওয়ার যাত্রা শুরু করেছি। এই পাঠাগারের হরেক রকমের বইয়ের জ্ঞানের আলোয় এলাকার যুব সমাজ থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষদের আলোকিত করতে চাই। শতবছর ধরে পাঠাগারের এমন সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখার মাধ্যমে দাউদপুর-বেলবাড়ি গ্রামকে পৃথিবীবাসী নতুন করে জানবে এমনটিই প্রত্যাশা ব্যক্ত করেন আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান, একজন মানুষের পরম বন্ধু হচ্ছে বই। বই কখনোও মানুষের শত্রু হতে পারে না। কোনও বিনিময় ছাড়াই সঠিক জ্ঞান, পরামর্শ ও জীবনকে আলোর পথের যাত্রী করতে বই পড়ার কোনও বিকল্প নেই। আর বই পড়ার একটি পরিচ্ছন্ন স্থান হচ্ছে পাঠাগার। প্রত্যন্ত গ্রামের মাঝে এই ধরনের একটি পাঠাগার সত্যিই অন্ধকারের মাঝে আলোর দিশা। যে মানুষ যত বেশি বই পড়বে সেই মানুষটি নিজেকে তত বেশি আলোকিত মানুষ হিসেবে বিনির্মাণ করতে পারবেন। একটি সুন্দর ও জ্ঞানে সমৃদ্ধ একটি সমাজ বিনির্মাণ করতে অত্র এলাকা সবাইকে পাঠাগারে এসে প্রতিদিনের একটি নির্দিষ্ট সময় নিজের পছন্দমাফিক বই পড়ার আহ্বান জানান এই কর্মকর্তা। আগামীতে পুরো দেশজুড়ে এই গ্রামীণ পাঠাগারটি নানা কর্মের মাধ্যমে একটি মডেল পাঠাগার হিসেবে পরিচিতি লাভ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park