1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাণীনগরে আরপিএ’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানের উপজেলার ১৪টি উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন এবং ভর্তি পরীক্ষায় সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ৩০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

“আলোকিত রাণীনগর আমাদের স্বপ্ন” আর সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে ২০২০সাল থেকে আরপিএ সেবামূলক কাজের মাধ্যমে এগিয়ে চলেছে। গণিত অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগীতা, ক্যারিয়ার গঠন, উচ্চ শিক্ষা সংক্রান্ত কর্মসূচীর মাধ্যমে রাণীনগরের শিক্ষার্থীদের শিক্ষানুরাগী করার কার্যক্রম চালিয়ে আসছে আরপিএ। এছাড়া উপজেলার দুর্গম এলাকাগুলোতে ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য সেবাও পৌঁছে দিচ্ছে আরপিএ।

 

এদিন দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আগত সকল অতিথিদের আরপিএ’র পক্ষ থেকে গাছ দিয়ে বরণ করা হয়। আরপিএর সভাপতি মোঃ শাহীনুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক প্রবীর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

 

এছাড়া সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, মোফাখ্খার হোসেন খান পথিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান, সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধানগন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আরপিএর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা জানায়, আরপিএ’র এই আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, তাদের জীবনে পাওয়া বড় একটা অনুপ্রেরণা। আরপিএর বড় ভাইদের যে দিকনির্দেশনা তারা পেয়েছে তা কখনই ভুলবার মতো নয়। এমন অনুপ্রেরণামূলক আয়োজনের জন্য তারা আরপিএর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

 

এসময় বক্তারা প্রথমেই একজন শিক্ষার্থীকে নিরাপদ মানুষ হিসেবে নিজেকে বিনির্মাণ করার প্রত্যয় হৃদয়ে ধারণ করে এগিয়ে চলার আহ্বান জানান। এরপর সুস্থ্য পাঠগ্রহণের মাধ্যমে নিজেকে বিকশিত করার অনুরোধ জানান। আরপিএর সকল মানুষরাই রাণীনগরের আলোকিত মানুষ। তাই আরপির আলোতে একদিন রাণীনগর উপজেলা আলোকিত হবে। আরপিএর সদস্যরা শুধু দেশের ভিতরেই না, হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও রাণীনগর উপজেলার জন্য কাজ করে যাচ্ছেন। আরপিএর এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। আরপিএর এগিয়ে চলার পথের সাথী পুরো রাণীনগর উপজেলাবাসী। আগামীতেও আরপিএর এমন সেবামূলক ভিন্নধর্মী কর্মকান্ড অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park