1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাণীনগরে আরপিএ’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২০৫ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরের প্রত্যন্ত গ্রাম মিরাটে রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) এর পক্ষ থেকে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা প্রদান করা হয়েছে। শুক্রবার মিরাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্যাম্পে ডাক্তারের পরামর্শের পাশাপাশি রক্তের গ্রুপিং পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেশার, অক্সিজেন লেভেল ও পালস রেট চেক করা হয় এবং অসহায় বৃদ্ধদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতি গুরুত্ব দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত প্রত্যেক সেবা গ্রহীতাকে একটি করে গাছের চারা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে মিরাটসহ আশেপাশের এলাকার প্রায় ৭ শতাধিক রোগী সেবা গ্রহণ করেছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোঃ আহসান হাবীবসহ অন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা প্রদান করেন। ফ্রি-মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন আরপিএ’র উপদেষ্টা অধ্যাপক মোফাখ্খার হোসেন খাঁন পথিক, ফারহাদ হোসেন, সহ-সভাপতি আবু হাসান, রিপন নীল, সাংগাঠনিক সম্পাদক আবু হাসান রকি, তৌফিক হোসেন আনন্দ, নিবিড় হোসেন, ছনি মোল্লাসহ আরোও অনেকে।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা লতা বেগম জানান, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় আমরা খেটে খাওয়া মানুষরা বছরের পর বছর সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছি। আবার টাকার অভাবে আমরা অনেকেই অসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারি না। আরপিএ আমাদের গ্রামের জন্য যা করলো আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। পরিবেশ সুস্থ্য থাকলে, আমরা সুস্থ্য থাকবো তাই একটি করে গাছও দেয়া হয়েছে।

আরপিএ’র উপদেষ্টা ও রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক জানান, আমার ছাত্ররা আরপিএকে যেভাবে আলোকিত করছে তাতে আমি আশাবাদী রাণীনগর উপজেলা একদিন আরপিএ’র আলোতে আলোকিত হবে।

আরপিএ’র যুগ্ম-সম্পাদক প্রবীর কুমার পাল জানান, মিরাটের এই দুর্গম এলাকার গ্রামের মানুষরা যেনো সঠিক চিকিৎসা সেবা পায় সে কারণেই আমাদের এই ফ্রি-মেডিকেল ক্যাম্প। আমরা আশাবাদী আমাদের এই ক্যাম্পের মাধ্যমে গ্রামের সাধারণ লোকজন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে।

আরপিএ’র সভাপতি মোঃ শাহীনুল ইসলাম শাহীন বলেন, রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন উপজেলার একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও সামাজিক সেচ্ছাসেবামূলক সংগঠন। আলোকিত রাণীনগর গঠনের জন্য আমরা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবো; ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি অংশ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান জানান, মিরাটে আরপিএ’র ফ্রি-মেডিকেল ক্যাম্প প্রশংসনীয় একটি উদ্দ্যোগ। আরপিএ এমনই নানা পজেটিভ কর্মকান্ডের মাধ্যমে উপজেলার ভবিষ্যৎ প্রজন্মকে একটি আদর্শ উপজেলা উপহার দিবে। আরপিএ’র পাশাপাশি সকল সংগঠনকেই সামাজিক এই ধরণের জনকল্যাণকর কাজে এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park