1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাণীনগরে গাছের চারায় অসন্তোষ শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে কৃষি বিভাগের পক্ষ থেকে পাওয়া গাছের চারায় চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মাঝে। চারটি চারার মধ্যে দুইটি চারাই এতো ছোট যে সেগুলো রোপন করার পর বড় না হওয়ার সম্ভাবনাই বেশি। এমন দায়সারানো কাজে কৃষি বিভাগের গাফিলতিকেই দুষছেন শিক্ষকসহ শিক্ষার্থীরা। বিশেষ করে চারা লাগানোর উপযোগি নয় এমন চারা বিতরণ করায় পুরো কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে।

 

সম্প্রতি কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য উপজেলার ২৪টি মাধ্যমিক স্কুলে এই গাছের চারা বিতরণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন শিক্ষার্থীকে কাঁঠাল, নিম, বেল ও জাম গাছের চারা প্রদান করা হয়েছে। চারটি চারার মধ্যে কাঁঠাল ও বেল গাছের চারা লাগানো উপযোগি হলেও নিম ও জাম গাছের চারা সর্বোচ্চ এক থেকে দেড় ফিট উচ্চতার হওয়ায় সেগুলো রোপনের উপযোগি নয় বলে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। যদি উপজেলার নার্সারীগুলো থেকে ওই সব গাছের চারা সংগ্রহ করা হতো তাহলে সহজেই মধ্যম সাইজের মানসম্মত ভালো চারা পাওয়া সম্ভব ছিলো বলে মনে করছেন শিক্ষকরা। অপরদিকে চারা বহনের জন্য ভাড়া বাবদ বরাদ্দ থাকলেও তা শিক্ষা প্রতিষ্ঠানকে প্রদান করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। দায়সারানো ভাবে এমন জনগুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নে উপজেলা কৃষি বিভাগের ব্যাপক স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছে সুবিধাভোগীরা।

 

কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের গাছের চারা পাওয়া দশম শ্রেণির শিক্ষার্থী নাফসি জানায় তারা যে গাছের চারাগুলো পেয়েছে তার মধ্যে দুইটি চারা অনেক ছোট হওয়ার কারণে রোপনের উপযোগি নয়। যদি সবগুলো চারাই মধ্যম আকারের দেয়া হতো তাহলে সেই চারাগুলো রোপনের পর বড় হওয়ার মাধ্যমে বিতরণের যে লক্ষ্য সেই লক্ষ্য শতভাগ অর্জিত হতো। তাই পরবর্তিতে এই ধরণের জনহিতকর কাজে মানসম্মত গাছের চারা বিতরণের অনুরোধ জানিয়েছে এই শিক্ষার্থী।

 

গাছের চারা পাওয়া উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব জানান কাঁঠাল ও বেল গাছের চারা একটু মানসম্মত হলেও বাকি গাছের চারাগুলো রোপন করার উপযোগি নয়। অন্তত মাগনা দিলেও তিনি ওই ছোট ছোট গাছের চারা রোপন করবেন না। আর সরকারি ভাবে প্রদান করা চারাগুলো নিশ্চয় আরো ভালো হওয়ার কথা। দায়সারানো ভাবে শিক্ষার্থীদের মাঝে এই অনুপযোগি গাছের চারা প্রদান করা হয়েছে। এতে করে বিতরণের যে লক্ষ্য সেটি পূরণ হওয়া সম্ভব নয়।

 

কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রাব্বেল হোসেন জানান গাছের চারা বিতরণ প্রকল্প হালাল করার জন্যই এমন লোক দেখানো গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। চারাগুলো মানসম্মত না হওয়ার কারণে এই চারাগুলো রোপনে শিক্ষার্থীদের মাঝে অনিহার সৃষ্টি হয়েছে। এছাড়া চারা বহনের জন্য ভাড়া প্রদানের কথা থাকলেও তা পাওয়া যায়নি। ভালো মানসম্মত গাছের চারা বিতরণের মাধমে যদি এমন মহৎ উদ্দ্যোগ সঠিক ভাবে বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের দেশের আঙ্গিনা সবুজে ভরে উঠতো বলে মনে করেন এই প্রধান শিক্ষক।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: মোস্তাকিমা খাতুন মুঠোফোনে জানান জেলা কৃষি বিভাগের নির্দেশনা মোতাবেক নার্সারী থেকেই বরাদ্দকৃত অর্থের মাধ্যমে গাছগুলো ক্রয় করা হয়েছে। তবে একই নার্সারী থেকে অনেকগুলো চারা ক্রয় করার কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। গাছ বিতরণ প্রকল্পে কোন অনিয়ম করা হয়নি বলে মন্তব্য করেন এই কৃষি কর্মকর্তা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park