1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাণীনগরে নিলামের নামে স্কুলের গাছ হরিলুট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গাছ নিলামে ৫টি কর্তন করার কথা থাকলেও কর্তন করা হয়েছে ৯টি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের দায়িত্বরত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের গোপনে গাছ কাটার এই ঘটনাসহ নানা অনিয়ম ইতিমধ্যেই স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায় যে, ওই স্কুলের পশ্চিম দিকের ভবনের পেছনে একটি মেহেগনি গাছের বাগান রয়েছে। সেই বাগানে ঝড়ে পড়া ৫টি মেহেগনি গাছ গত আগস্ট মাসের ৩১তারিখে নিলাম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তার কার্যালয়ে নিলাম ডাকের মাধ্যমে সরকারি ১৪৩৮৪ টাকায় বিক্রি করা হয়। নিলাম ডাকের সাত কর্মদিবসের মধ্যে নিলামের সকল অর্থ জমা দিয়ে নিজ খরচে গাছগুলো কর্তন করার নির্দেশনা প্রদান করা হয়। স্কুলের ভেতরে বসবাসরতদের মারফত জানা যায় ওই স্থানে ৯টি মেহেগনি গাছ ছিলো। নিলাম প্রাপ্ত ব্যক্তি ৫টি গাছের স্থানে ৯টি গাছ কেটে নিয়ে গেছেন বলে তথ্য পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মতিউর রহমান উজ্জ্বল জানান, বহুবছর ধরে শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে স্কুলের পাঠদান পরিবেশ নষ্ট হয়েছে। তার উপর আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নানা অনিয়ম আর দুর্নীতি সেই দুর্নামের পাল্লাকে আরো ভারী করে চলেছে। গাছ বিক্রির কথা স্থানীয়রা কেউ তেমন একটা অবগত নয়। দায়িত্বরত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান মৃধা কৌশল করে নিজেই একজন ছেলেকে ব্যবহার করে নিলামে গাছগুলো ডেকে নেন। এরপর শুক্রবার ছুটির দিন তিনি দায়িত্বশীল কোনও ব্যক্তির উপস্থিতি ছাড়াই গোপনে ৫টি গাছের পরিবর্তে ৯টি গাছ কর্তন করেছেন। যে শিক্ষক সামান্য ক’টি গাছের লোভ সামলাতে পারেন না সেই শিক্ষক দ্বারা ওই বিদ্যালয়ের কতটুকু মঙ্গল হতে পারে তা সহজেই অনুমেয়। আমরা স্থানীয়রা এমন অন্যায় কাজের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বিদ্যালয়ের আরেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন অনেক আগেই স্কুলের বর্তমান দায়িত্বরত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে স্কুলের পাঠদানের সুন্দর পরিবেশ নষ্ট হয়েছে। সংশ্লিষ্ট কোনও দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতি ছাড়াই সরকারি স্কুলের একজন দায়িত্বরত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপনে সরকারি প্রতিষ্ঠানের নিলামের গাছ কর্তন করবেন এটা অত্যন্ত দু:খজনক। প্রতিষ্ঠানের স্বার্থে তদন্ত সাপেক্ষে এমন দুর্নীতিবাজ শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কোনও বিকল্প নেই।

বিদ্যালয়ের দায়িত্বরত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান মৃধা মুঠোফোনে জানান, নিলাম অনুসারেই গাছগুলো কর্তন করা হয়েছে। অনেকে শত্রুতা করে তার নামে মিথ্যে তথ্য প্রচার করছে বলে তিনি দাবী জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিলাম কমিটির সভাপতি মো. রাকিবুল হাসান মুঠোফোনে জানান, বিষয়টি তিনি লোকমুখে জেনেছেন। নিলামে উল্লেখ করা ৫টি গাছের স্থানে ১টি গাছও বেশি কর্তন করার কোনও সুযোগ নেই। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park