1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাণীনগরে প্রকাশ্যে লটারীতে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে মাসে একবার ১৫টাকা দরে ৩০কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেই কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নের ১৬টি পয়েন্টের জন্য নতুন ১৬জন ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম লটারীর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলামের সঞ্চালনায় লটারী অনুষ্ঠানে কমিটির সকল সদস্যবৃন্দ, উপজেলার ৮টি ইউনিয়নের আবেদনকারী, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে লটারীর মাধ্যমে খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের ২টি পয়েন্টের মধ্যে রাণীনগর বাজার খাদ্য গুডাউন গেইট পয়েন্টের জন্য ২৩টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১২টি আবেদনপত্র বৈধ হয়। বৈধ আবেদনের মধ্যে লটারীতে মো: মামুনুর রশিদের নাম ওঠে। এছাড়া সিম্বা বাজার পয়েন্টের জন্য ৪টি আবেদনপত্র জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৩টি আবেদনপত্র বাতিল হওয়ায় বৈধ আবেদনকারী শ্রী দিবাকর চন্দ্র সরকারের নাম প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়।

 

কাশিমপুর ইউনিয়ন পরিষদের ২টি পয়েন্টের মধ্যে সাহানাপাড়া পয়েন্টের জন্য ৬টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৫টি আবেদনপত্র বাতিল হওয়ায় বৈধ আবেদনকারী মো: গোলাম মোস্তফাকে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়। এছাড়া ত্রিমোহনী বাজার পয়েন্টে ৩টি আবেদনপত্র জমা পরে। আবেদনের মধ্যে লটারীতে ওঠা নামের ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় চেয়ারম্যান ও অন্য আবেদনকারীদের অভিযোগ থাকায় পরবর্তিতে তদন্ত সাপেক্ষে ওই পয়েন্টের জন্য প্রাথমিক ভাবে নাম ঘোষণা করা হবে।

 

বড়গাছা ইউনিয়নের ২টি পয়েন্টের মধ্যে বড়গাছা পয়েন্টের জন্য ৮টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৭টি বাতিল হলে বৈধ আবেদনকারী তানভীর আহমেদ সিদ্দিকীর নাম ঘোষণা করা হয়। ভাটকৈ বাজার পয়েন্টের জন্য ২টি আবেদনপত্র জমা পরে। একজন আবেদনকারী তার আবেদন প্রত্যাহার করে নিলে অপর আবেদনকারী মন্টু সেপাইকে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়।

 

গোনা ইউনিয়ন পরিষদের দুটি পয়েন্টের মধ্যে বেতগাড়ী বাজার পয়েন্টের জন্য ৩টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ২টি আবেদনপত্র বাতিল হওয়ায় বৈধ আবেদনকারী সোহেল রানাকে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়। এছাড়া গোনা বাজার পয়েন্টের জন্য প্রাপ্ত আবেদনপত্রের সকল আবেদনপত্রই প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হওয়ার কারণে পরবর্তিতে আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক নাম ঘোষণা করা হবে।

 

মিরাট ইউনিয়নের দুটি পয়েন্টের মধ্যে জামালগঞ্জ পয়েন্টের জন্য ৫টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৩টি আবেদনপত্র বাতিল করা হয়। বৈধ ২টি আবেদনের মধ্যে লটারীতে ওহিদুল ইসলামের নাম ওঠে। এছাড়া আতাইকুলা পাগলির মোড় পয়েন্টের জন্য ৪টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৩টি আবেদনপত্র বাতিল হলে বৈধ আবেদনকারী আহসান হাবীবকে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়।

 

কালীগ্রাম ইউনিয়ন পরিষদের ২টি পয়েন্টের মধ্যে রাতোয়াল বাজার পয়েন্টের জন্য ৫টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৩টি আবেদনপত্র বাতিল হয়। বৈধ আবেদনপত্রের মধ্যে লটারীতে মোছা: রশিদার নাম ওঠে। এছাড়া কুতকুতিতলা পয়েন্টের জন্য ৫টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৪টি আবেদনপত্র বাতিল হলে বৈধ আবেদনকারী আবু বক্কর সিদ্দিককে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়।

 

একডালা ইউনিয়ন পরিষদের ২টি পয়েন্টের মধ্যে আবাদপুকুর বাজার পয়েন্টের জন্য ৫টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৪টি আবেদনপত্র বাতিল হলে বৈধ আবেদনকারী সবুজ আলীকে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়। এছাড়া জলকৈ বাজার পয়েন্টের জন্য ২টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ১টি আবেদনপত্র বাতিল হলে বৈধ আবেদনকারী আকরাম হোসেনকে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়।

 

পারইল ইউনিয়ন পরিষদের ২টি পয়েন্টের মধ্যে ভান্ডারগ্রাম বাজার পয়েন্টের জন্য ৬টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৩টি আবেদনপত্র বাতিল হলে বৈধ আবেদনের মধ্যে লটারীতে আব্দুল মজিদ প্রামাণিকের নাম ওঠে। এছাড়া বিলকৃষ্ণপুর বাজার পয়েন্টের জন্য ৬টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৪টি আবেদনপত্র বাতিল হলে বৈধ আবেদনের মধ্যে লটারীতে শহিদুল ইসলামের নাম ওঠে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন কমিটি কর্তৃক আবেদনপত্র যাচাই-বাছাই অন্তে প্রকাশ্যে লটারীর মাধ্যমে উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করে নামের তালিকা জেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে। জেলা কমিটি প্রাথমিক ভাবে বিজয়ী ডিলারদের নামের তালিকাকে চ’ড়ান্ত ভাবে অনুমোদন দিলেই আমরা ডিলারদের চ’ড়ান্ত ভাবে নিয়োগ প্রদান করবো। আর চ’ড়ান্ত ভাবে নিয়োগের পরেই চলতি মাস থেকেই ডিলাররা তাদের কার্যক্রম শুরু করবেন। যেহেতু ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে তবুও যদি কারো কোনো বিষয়ে কোন অভিযোগ থাকে তাহলে নিয়ম মাফিক সেই অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ রইলো।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park