1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাণীনগরে বিক্ষুদ্ধ জনতার রোষানলে ডেভিল কাজী বেলাল হোসাইন ॥ রহস্যজনক ভূমিকায় পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৫৫ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ ঘোষিত জেএমবির অন্যতম সদস্য ও পদধারী আ’লীগের অন্যতম দোসররা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও আটক করছে না পুলিশ। অথচ যারা তৎকালীন সময়ে চাপে পড়ে নিজেকে বাঁচানোর লক্ষ্যে আ’লীগের নাম ধারণ করেছিলো সেই সব মানুষকে আটক করা হচ্ছে। পুলিশের এমন দ্বিমুখি আচরনে উপজেলাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত জেএমবির অন্যতম সদস্য ও জেএমবি কর্তৃক ছাত্রলীগ নেতা খেজুর হত্যা মামলার অন্যতম আসামী কাজী বেলাল হোসাইন। ২০০৪সালে হঠাৎ করেই জেএমবি নামক জঙ্গি দলের আর্বিভাব ঘটলে উপজেলার আল-আমিন দাখিল মাদ্রাসায় পড়ুয়া কাজী বেলাল হোসাইন নিজেকে জেএমবির সঙ্গে যুক্তি করে নেন। এরপর জেএমবির দলের হয়ে কাজী বেলাল এলাকায় প্রকাশ্যে হত্যা, লুটপাটসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড চালায়। ২০০৪সালের ১৮ মে সকাল ১০টার দিকে বাংলাভাইয়ের সশস্ত্র ক্যাডার বাহিনী তৎকালীন উপজেলা ছাত্রলীগের নেতা ইদ্রিস আলী খেজুরকে তুলে নিয়ে গিয়ে প্রকাশ্যে হত্যা করে ধানের জমির মধ্যে পুঁতে রাখে। পরবর্তিতে খেজুরের বোন লিলিমা বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করলে ২০১১সালে সিআইডি তদন্ত করে যে চার্জশিট প্রদান করে সেখানে মো: কাজী বেলাল হোসেন ওরফে মুন্সিকে ২৪নং পলাতক আসামি হিসেবে দেখানো হয়।

এরপর ২০০৯সালে আ’লীগ সরকার ক্ষমতায় এলে নিজের ভোল পাল্টিয়ে উপজেলার বড়গাছা ইউনিয়নের গহেলাপুর গ্রামের বড়িয়াপাড়ার নাজিম উদ্দীনের ছেলে কাজী বেলাল হোসাইন তৎকালীন এমপি ইসরাফিল আলমের ছত্রছাঁয়ায় এসে নিজের তথ্য গোপন করে নিজেকে ২নং কাশিমপুর ইউনিয়নের বাসিন্দা বানিয়ে তৎকালীন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ২নং কাশিমপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মোজাফ্ফর হোসেনকে অন্যায় ভাবে সরিয়ে অবৈধ ভাবে নিজেকে নিকাহ রেজিস্ট্রার বানিয়ে নেয়। পরবর্তিতে কাজী বেলাল ইসরাফিল আলম ও তৎকালীন আ’লীগের নেতাদের ম্যানেজ করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদকের পদটি বাগিয়ে নেন। আ’লীগের পদ পাওয়ার পর শুধু কাশিমপুর ইউনিয়নেই নয় পুরো নওগাঁ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে অর্থের বিনিময়ে বাল্য বিয়ে নিবন্ধন, অবৈধ ভাবে বিবাহ বিচ্ছেদ ও বিয়ে সম্পর্কিত নানা বিষয়ে প্রতারণা করাসহ নানা অবৈধ কর্মকান্ডের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করে কাজী বেলাল হোসাইন।

গত ৫আগস্টের পর আ’লীগের অধিকাংশ নেতা নিজেকে আড়াল করে রাখলেও কাজী বেলাল হোসাইন নতুন করে উজ্জীবিত হওয়া দলের প্রধান নেতাদের ও পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে বীরদর্পে তার অবৈধ কর্মকান্ড চালিয়ে আসছে। তার দ্বারা শত শত মানুষ প্রতারিত হয়েছে এবং হচ্ছে। সম্প্রতি কাজী বেলালের মাধ্যমে প্রতারিত হওয়া ভুক্তভোগীদের করা লিখিত অভিযোগের মাধ্যমে নতুন করে আলোচনায় আসে আ’লীগের অন্যতম দোসর ও জেএমবির অন্যতম সদস্য এই কাজী বেলাল হোসাইনের নানা অপকর্ম। গত মঙ্গলবার (০৩জুন) জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলাম রাণীনগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস পর্যবেক্ষণে আসলে কাজী বেলালের বিরুদ্ধে করা অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানি শেষে কাজী বেলাল রেলগেইট এলাকায় এলে বিক্ষুদ্ধ জনতার রোষানলে পড়ে। এসময় কাজী বেলালকে উদ্ধার করে স্থানীয়রা তাকে উপজেলা হাসপাতালে ভ’তি করে দেয়। আলোচিত ব্যক্তি কাজী বেলালের এমন গণপিটুনির ঘটনা বর্তমানে উপজেলায় টপ অব দ্যা নিউজে পরিণত হয়েছে। তবে পুলিশ কেন কাজী বেলালের মতো পদধারী আ’লীগের নেতা ও দুষ্কৃতিকারীকে আটক করছে না এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উপজেলার সর্বত্র।

সম্প্রতি উপজেলার চকমনু গ্রামের মৃত-ইব্রাহিম আলীর ছেলে রেজাউল ইসলাম কাজী মো: বেলাল হোসাইনের নানা অপকর্মের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন যে, ২নং কাশিমপুর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার মো: বেলাল হোসাইন নিয়োগ পাওয়ার পর হতে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বাল্যবিবাহ নিবন্ধন, নিবন্ধনকালীন সময়ে এক পক্ষের নিকট হতে অর্থের বিনিময়ে মোহরানা বৃদ্ধি করেন। এসব বিষয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হলে সে টাকার বিনিময়ে প্রভাব খাটানোর চেস্টা করে। সে বিগত সময় নিজেকে আ’লীগের দোসর সাজিয়ে বহাল তবিয়তে এমন অবৈধ কাজ করে, অনলাইন জুয়া ও অনলাইন ব্যবসার মাধ্যমে মানুষকে প্রতারিত করে লাখ লাখ টাকার মালিক হয়েছে। তার এমন অনৈতিক কাজে এলাকার সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। তার বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক ফৌজদারী মামলা চলমান রয়েছে। অথচ পুলিশ কেন এমন দুষ্কুতিকারী ও আ’লীগের নেতাকে আটক করছে না তা রহস্যজনক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান মুঠোফোনে জানান উপর মহলের নির্দেশক্রমে তালিকাভুক্ত পদধারী ডেভিলদের আটক করার অভিযান চলমান রয়েছে। তিনি এই থানায় যোগদানের পর রেকর্ড সংখ্যক ডেভিলদের আটক করেছেন এবং অভিযান চলমান রয়েছে। তবে পদধারী আ’লীগের নেতা কাজী বেলাল হোসাইন প্রকাশ্যে বহাল তবিয়তে থাকলেও তাকে কেন আটক করা হচ্ছে না এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি ওসি।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park