1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রেলওয়ে হাসপাতাল নিজেই ‘অসুস্থ’চিকিৎসাসেবা বঞ্চিত রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

 

সাধন রায়, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট রেলওয়ে হাসপাতাল-পশ্চিমাঞ্চল রেলওয়ের অধিন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের হাজারো কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জন্য স্থাপিত এই চিকিৎসাকেন্দ্রটি এখন কার্যত নিজেই ‘অসুস্থ’। হাসপাতালটিতে নেই একটিও চিকিৎসক; নেই কার্যকর ল্যাব, নেই রোগী যেন এক নীরব পরিত্যক্ত স্থাপনা। সব মিলিয়ে বহু বছরের চিকিৎসা সংকটে রেলওয়ে পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছে। রেলওয়ে হাসপাতাল চিকিৎসক শুন্য হয়ে একপ্রকার অচল হয়ে পড়েছে। স্টাফরা কর্মহীন, যন্ত্রপাতি অচল, রোগীহীন হাসপাতালটি এখন রেলওয়ে পরিবারগুলোর জন্য ‘অসহায়ত্বের প্রতীক’ হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের চিকিৎসক ডা. পার্থ সারথী বনিককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে বিভাগীয় মেডিকেল অফিসার (ডিএমও) হিসেবে।
কিন্তু তিনি সপ্তাহে মাত্র একদিন আসেন, তাও কাগজে-কলমে স্বাক্ষর করতে করতে দিন শেষ হয়ে যায়। রোগী দেখার সুযোগই হয় না।

হাসপাতালে ইনডোর বিভাগে কর্মরত আছেন ৮ জন, আউটডোরে ৬ জন, কিন্তু কার্যত কেউ কোনো কাজ পান না। প্রতিদিন এসে অলস সময় কাটিয়ে আবার বাড়ি ফিরতে হয়।গেল পাঁচ বছর ধরে ইনডোরে কোনো রোগী ভর্তি হয়নি। এক বছর ধরে আউটডোর বিভাগ পুরোপুরি বন্ধ। হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি থাকলেও দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সবই অচল হয়ে গেছে।

ল্যাব অ্যাটেন্ডেন্ট পল্লব ভট্টাচার্য, যিনি ১৪ বছর ধরে হাসপাতালটিতে চাকরি করছেন, বলেন, “প্রথম দুই-তিন বছর ল্যাব চলত। তারপর রোগী না থাকায় ল্যাব বন্ধ হয়ে যায়।এখন হাসপাতালে এসে শুধু সময় পার করি। চিকিৎসকইহাস পাতালের প্রাণ-চিকিৎসক থাকলে রোগী আসত, ল্যাবও চালু থাকত,তার ভাষায়, “ব্যবহার না থাকায় ল্যাবের সব যন্ত্রপাতিই এখন বিকল।

নার্স ইনচার্জ মহসিনা বেগম বলেন, “ইনডোরে চার চিকিৎসকের পদ থাকলেও একজনও নেই। তাই পাঁচ বছর ধরে কোনো রোগী ভর্তি হয়নি।এক বছর আগে আউটডোরে একজন চিকিৎসক ছিলেন, তাই রোগী আসত। এখন আউটডোরও বন্ধ। আমরা সারাদিন অলস বসে থাকি এটাই আমাদের কষ্ট।”

পরিচ্ছন্নতা কর্মী রুমি খাতুন জানান, “রোগী নেই বলে নোংরাও কম হয়, কিন্তু হাজিরা দিতে প্রতিদিনই হাসপাতালে আসতে হয়। পাঁচ বছর ধরে হাসপাতালের অবস্থা একই রকম।”

লালমনিরহাট স্টেশনে কর্মরত রেলওয়ে কর্মচারী সুরত আলী বলেন, “৩০ বছর আগে লালমনিরহাট রেলওয়ে হাসপাতাল খুবই জমজমাট ছিল। সব ধরনের চিকিৎসা মিলত। ধীরে ধীরে সব নষ্ট হয়ে গেছে। এখন এখানে কোনো সেবাই নেই।”
তিনি বলেন, “চিকিৎসক না থাকায় আমাদের সরকারি হাসপাতাল বা ক্লিনিকে যেতে হয়। অথচ আমাদের জন্য থাকা হাসপাতালটাই এখন অসুস্থ।”

আরেক কর্মচারী রেজাউল ইসলাম বলেন, “হাসপাতালে স্টাফ আছে, বেড আছে, যন্ত্রপাতিও আছে, কিন্তু নেই চিকিৎসক। তাই হাসপাতাল পুরোপুরি অচল। “আগে হাসপাতাল থেকে ওষুধ পাওয়া যেত। এখন চিকিৎসক না থাকায় সেটাও বন্ধ।

ডা. পার্থ সারথী বনিক বলেন, “এই হাসপাতালে ছয়টি চিকিৎসকের পদ রয়েছে, কিন্তু কেউ নেই। আমি শুধু অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব পালন করি।
’সপ্তাহে একদিন এসে কাগজপত্রে স্বাক্ষর করতে করতে সময় শেষ হয়ে যায়, তাই রোগী দেখার সুযোগ হয় না।তিনি জানান, বিষয়টি বহুবার রেলওয়ের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। আশা করছি এই হাসপাতালে দ্রুতই মেডিকেল অফিসার নিয়োগ দিবেন কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park