
সাধন রায়, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে শমশেরনগর সীমান্তের ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের নিকট এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রর জানা যায়, ভোরে কয়েকজন বাংলাদেশী নাগরিক ভারতীয় নাগরিকের সাথে মিলিত হয়ে ভারতীয় গরু আনার জন্য ওই সীমান্তের কাছাকাছি শূন্যরেখায় প্রবেশ করে। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফের দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া (৩০) নামে এক যুবক মারা যায়। অন্যান্যরা দ্রুত পালিয়ে আসে। পরে বিএসএফ মরদেহ নিয়ে যায়।
নিহত সবুজ ওই উপজেলার জগৎবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় বিজিবি বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ বিএসএফের কাছে রয়েছে। বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
Leave a Reply