1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

লোহাগাড়ায় মেম্বারের নেতৃত্বে বালু উত্তোলন: বালুবাহী যান চলাচলে সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে গ্রামবাসী

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৯৩ বার পঠিত

 

লোহাগড়া, নড়াইল প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বায় অবৈধ বালুভর্তি ডাম্প ট্রাক চলাচলের কারণে একটি গ্রামীণ সড়কের প্রায় ৬ কিলোমিটার অংশে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ২ শতাধিক পরিবার। এ সড়কে সৃষ্ট বড়-বড় গর্তের কারণে ডেলিভারি রোগী নিয়ে হাসপাতালেও যেতে পারেনা এখানকার বাসিন্দারা। এছাড়াও কৃষি নির্ভর এ এলাকায় উৎপাদিত ফসল গুলো বাজারজাত করতে সমস্যার সম্মুখীন হন এখানকার কৃষকেরা।

শুক্রবার (১২ অক্টোবর) সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা মিলে চরম্বা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের উলুবনিয়া নামক এলাকায় জামছড়ি খালের কয়েকটি স্পট থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে লক্ষাধিক ঘনফুট অবৈধ বালু স্তূপ করে রাখা হয়েছে। এসব বালু পাচার করা হচ্ছে ২ নাম্বার ওয়ার্ডের বাইয়ার পাড়া থেকে হাতির-ঢেড়া সংযোগের কাঁচা সড়কটি দিয়ে। দীর্ঘদিন ধরে এ সড়ক দিয়ে বালুভর্তি ডাম্পট্রাক চলাচলের কারণে সড়কটির প্রায় ৬ কিলোমিটার অংশ বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় রায়হান নামক এক যুবক জানান, ২ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য শওকত এবং ৮/১০ জনের একটি প্রভাবশালী মহল জোরপূর্বক এ সড়ক দিয়ে বালু গুলো পাচার করে যাচ্ছে। বাঁধা দিলে মারধর ও হুমকির শিকার হন স্থানীয়রা। এদের ভয়ে প্রতিবাদও করতে পারছেনা কেউ। তাই সড়কের এমন ভোগান্তি থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, আমরা যদি এখন তাদের বিরুদ্ধে কিছু বলি তাহলে আমাদের এলাকা ছাড়া করবে এবং মারধর করবে প্রভাবশালী বালু খেকোরা।

কৃষক নুরুল আলমসহ কয়েকজন কৃষক জানান, কৃষি কাজ করেই জীবিকা নির্বাহ করে থাকেন তারা, কিন্তু সড়কে গাড়ি না ঢুকার কারণে তাদের এই উৎপাদিত ফসল গুলো বাজারজাত করতে পারছেন না তারা।

অবৈধভাবে বালু পাচারের বিষয়ে ইউপি সদস্য শওকত জানান, গত তিনমাস আগে উপজেলা প্রশাসন থেকে ১৫ দিন মেয়াদে বালু গুলো নিলামে ক্রয় করেন তারা। কিন্তু বর্ষার কারণে এতদিন বালু গুলো নিয়ে আসতে পারেননি। সেখানে শুধু তিনি নয়! আরো অনেকেই রয়েছে। স্থানীয়দের হুমকি ও মারধরের চেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, তুমি কি ডিসি নাকি? তোমাকে কেন বলতে হবে? তুমি কে? সরজমিন এসে প্রমাণ করতে হবে। আমি এলাকার নির্বাচিত মেম্বার, এমন হুঙ্কার দিয়ে মোবাইল ফোন রেখে দেন তিনি।

চরম্বা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সৈয়দ হোসেন জানান, কিছুদিন আগে বিষয়টি স্থানীয়রা তাকে জানালে ভাঙন অংশ গুলো সংস্কার করে দেন তিনি। এরপর কি হয়েছে তিনি অবগত নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, সড়কটির বিষয়ে খবর পেয়েছি, কিন্তু ওখানে যেহেতু মেম্বারের নাম আসতেছে সেটা সরজমিন পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park