1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ল্যাঙ্গুয়েজ ক্লাব ও কম্পিউটার ল্যাব পেলো নওগাঁ বিয়াম ল্যাবরেটরী স্কুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮০ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা সংবাদদাতা:

নওগাঁর বুকে ভিন্ন ও সুস্থ ধারার শিক্ষার আলো ছড়িয়ে আসছে নওগাঁ বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ। জেলা প্রশাসনের প্রত্যক্ষ নজরদারীতে পরিচালিত হওয়া এই বিদ্যাপিঠটি ইতিমধ্যেই ভালো ফলাফল ও মানসম্মত পাঠদানের কারণে নওগাঁবাসীর মাঝে নিরাপদ একটি জায়গা করে নিয়েছে। এছাড়া শিক্ষা সংক্রান্ত নানা প্রতিযোগিতামূলক কর্মকান্ডে বিয়াম স্কুলের শিক্ষার্থীরা সুনাম কুড়িয়ে আসছে।

বিদ্যাপিঠের শিক্ষার্থীদের ভাষা সংক্রান্ত কার্যক্রমে আরো শক্তিশালীতা আনতে এবং কম্পিউটার সম্পর্কে আরো জ্ঞান আহরণ করতে নতুন করে সংযোজন করা হয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব ও কম্পিউটার ল্যাব। বৃহস্পতিবার ল্যাঙ্গুয়েজ ক্লাব ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন উপলক্ষ্যে বিদ্যাপিঠ প্রাঙ্গনে এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে এই দুটি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথি, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের বিয়াম ল্যাবরেটরী স্কুলগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন করা হচ্ছে। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা সম্পর্কে আরো সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। বিশেষ করে ইংরেজি ভাষার ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর মাঝে থাকা ভীতি ও ত্রুটি-বিচ্যুতিগুলো দূর হবে। ইংরেজি যে জটিল ভাষা নয় সেই ভীতিটি শিক্ষার্থীরা সহজেই ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে দূর করতে সক্ষম হবে। এই ক্লাবের দ্বারা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতা মূলক আইলেটসসহ অন্যান্য ইংলিশ বেইজড কম্পিটিশন ও আইসিটিতে যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।

তিনি আরো বলেন শিক্ষার্থীরা কম্পিউটার ল্যাবের সঠিক ব্যবহারের মাধ্যমে কম্পিউটার সম্পর্কিত জ্ঞান সহজেই অর্জন করে নিজেকে বর্তমান তথ্য প্রযুক্তির সঙ্গে খাপ খেয়ে নিতে পারবে। এমন সংযোজন নওগাঁর বিয়াম স্কুলের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে। সন্তানকে একজন নিরাপদ মানুষ হিসেবে বিনির্মাণ করার পেছনে অভিভাবকদের গঠনমূলক নজরদারীর কোন বিকল্প নেই। অভিভাবকদের পর শিক্ষক ও প্রতিবেশীদের ভ’মিকা অনস্বীকার্য। তাই একজন শিক্ষার্থী ডেঞ্জার লেভেল অতিক্রম না করা পর্যন্ত সন্তানদের প্রতি নিয়মিত সার্বিক খোঁজ খবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park