1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

শহরের বাইরেই হোক সচিবালয়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

জাতীয় ডেস্ক: বাংলাদেশ সচিবালয় আবদুল গণি রোড থেকে সরিয়ে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় তিন হাজার ৪০৯ কোটি টাকার এই প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পটি অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হওয়ায় এটি এখন আর কেবল আলোচনার পর্যায়ে সীমিত নেই। তবে এই বিশাল ব্যয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত জনদুর্ভোগ কতটা কমাতে পারবে এবং রাষ্ট্রের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় এর কী প্রভাব পড়বে, তা নিয়ে নানামুখী প্রশ্ন উঠেছে।

প্রস্তাবিত এলাকার ভৌগোলিক অবস্থান ও চারপাশের পরিবেশ বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞরা এর তীব্র সমালোচনা করছেন। শেরেবাংলা নগরের ওই এলাকার চারপাশে ইতিমধ্যে একাধিক বড় হাসপাতাল, মেডিকেল ও নার্সিং কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রয়েছে। সেখানে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীর যাতায়াত শুরু হলে এই ঘনবসতিপূর্ণ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া, অতীতে যেখানে জনদুর্ভোগ এড়াতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে সরিয়ে নেওয়া হয়েছিল, সেই একই স্থানে স্থায়ী প্রশাসনিক কেন্দ্র স্থাপন করা পুরোনো ভুলের পুনরাবৃত্তি ছাড়া আর কিছু নয়।

পরিকল্পনাবিদ ও নগরবিদদের সংগঠনসহ সংশ্লিষ্ট অংশীজনেরা এই উদ্যোগের বিরুদ্ধে জোরালো আপত্তি জানিয়েছেন। বর্তমান সচিবালয়ের জায়গায় পুরান ঢাকার নিম্ন আদালত স্থানান্তরের গুঞ্জন থাকায় পল্টন ও গুলিস্তান এলাকার ভিড় বা ট্রাফিক চাপ কমারও কোনো সম্ভাবনা নেই। অর্থনীতি যখন গভীর চাপ ও মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করে এ ধরনের একটি অনুৎপাদনশীল অবকাঠামো তৈরি করার যৌক্তিকতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বড় বড় অবকাঠামো প্রকল্পে বাজেট ও সময় বৃদ্ধির পুরোনো প্রবণতা বিবেচনা করলে এই ব্যয় আরও বাড়ার শঙ্কা রয়েছে।

বিশ্লেষকদের মতে, সচিবালয়ের ঠিকানা বদলালেই ক্ষমতার কাঠামোগগত কোনো পরিবর্তন হয় না বা নাগরিকের সঙ্গে রাষ্ট্রের দূরত্ব কমে না। মূল সমস্যা হলো কেন্দ্রীভূত শাসনব্যবস্থা, যেখানে প্রতিটি ছোট কাজের জন্যও মানুষকে ঢাকায় ছুটে আসতে হয়। তাই ভবন বা ঠিকানা পরিবর্তনের চেয়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং জেলা ও স্থানীয় পর্যায়ে সেবা সম্প্রসারণ অনেক বেশি জরুরি ছিল। বর্তমান সংকটকালে এই বিপুল অর্থ অপচয় না করে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই এবং নগরবিদদের মতামত নিয়ে সরকারের অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park