
মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
৫ ই আগস্ট (বুধবার) বিকেল পাঁচটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার কচুয়াদহ গ্রামের রঙ্গিলা ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি ফুলে গিয়েছিল এব পানিতে ভাসছিল।
পরিবারের সদস্যদের দাবি, উদ্ধার হওয়া মরদেহটি শাজাহানপুর উপজেলার জালশুকা মধ্যপাড়া গ্রামের মৃত আলী আজগরের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) তিনি গত ৩ আগস্ট দুপুর প্রায় ২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
স্বজনদের ভাষ্য, প্রায় দুই বছর আগে জাহিদুল ইসলাম ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে তিনি মাঝে মধ্যেই বাড়ি থেকে বের হয়ে যেতেন বলে পরিবারের দাবি।
শাজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরিচয় নিশ্চিতকরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply