
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
শনিবার বিদ্যালয়ের শিক্ষকের মোবাইল নাম্বারের সূত্র ধরে হারিয়ে যাওয়া সাত (০৭) বছরের শিশু কন্যা মেঘনাকে তার পরিবারের নিকট ফিরিয়ে দিল শাজাহানপুর থানা পুলিশ।
শনিবার (২১ই জুন) ঢাকা থেকে রংপুর গামী এস কে স্পেশাল পরিবহনে চড়ে সাত বছরের শিশু কন্যা মেঘনাকে নিয়ে তার পিতা মোহাম্মদ মিরু (৩৫), নিজ বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর যাচ্ছিলেন। যমুনা সেতুর পূর্ব প্রান্তের কিছু আগে বাসটি থামার পর মিরু মিয়া তার কন্যাকে বাসে বসে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। ইতোমধ্যেই বাসটি তার পিতাকে ছেড়েই রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে। বাসের সুপারভাইজার শিশু মেঘনাকে শাজাহানপুর থানার ডিউটি অফিসারের নিকট জমা দিয়ে যান, মেঘনার কাছে থাকা ব্যাগের ভিতর রাখা তার পড়ার বই খুঁজে, বইয়ের পাতায় তার বিদ্যালয়ের শিক্ষকের একটি মোবাইল নাম্বার পান শাজাহানপুর থানার ডিউটি অফিসার এসআই তহুরা বেগম। উক্ত নাম্বারের সূত্র ধরে শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে, উক্ত শিক্ষক তার পরিবারকে খবর দেয়। এদিকে মেঘনার পিতা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে পাগলপ্রায়।
পরিবারের মাধ্যমে অবগত হয়ে মেঘনার পিতা শাজাহানপুর থানায় আসলে, যাচাই-বাছাই অন্তে শিশু মেঘনাকে তার পিতার নিকট হস্তান্তর করা হয়।
শাজাহানপুর থানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
Leave a Reply