
রশিদুর রহমান রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এ্যাসাইনমেন্ট অফিসার ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় আসলে তাকে গণসংবর্ধনা দেয় শিবগঞ্জ উপজেলাবাসী। মঙ্গলবার বিকালে মুগ্ধ স্কয়ারে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান মতিন এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম কামাল সেলিম, বিএনপি নেতা ডাঃ আশিক মাহমুদ ইকবাল, কেন্দ্রীয় যুবদল নেতা সোহানুর রহমান সোহান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আনোয়ার পারভেজ, শাহাদৎ হোসেন, জেলা ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী রিগ্যান, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, আলমগীর হোসেন প্রমূখ।
সংবর্ধনার পূর্বে ডাঃ ফিরোজ মহাস্থানে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মাজার জিয়ারত ও পরে আলিয়ারহাট নিজ গ্রামে তার বাবার কবর জিয়ারত করেন।
Leave a Reply