1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

শিবগঞ্জে বালাইনাশকের ক্ষতিকর খালি বোতল সংগ্রহ করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

 

রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শস্য ভান্ডার খ্যাত শিবগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন টিকিয়ে রাখতে কৃষকেরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে রাসায়নিক বালাইনাশক। তবে এসব বিষাক্ত রাসায়নিক শুধু পোকামাকড় ধ্বংসই করছে না, বরং মানবদেহ, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য তৈরি করছে ভয়াবহ ঝুঁকি। ফলন রক্ষার নামে ধ্বংস হচ্ছে উপকারী পোকামাকড়, মাছ ও পাখি। এই পরিস্থিতি মোকাবেলায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালাইনাশকের ক্ষতিকর প্রভাব কমাতে নানা কার্যক্রম হাতে নিয়েছে।

 

 

কৃষকদের উৎসাহিত করা হচ্ছে রাসায়নিকের পরিবর্তে জৈব বালাইনাশক ব্যবহারে। বাজারে সহজলভ্য করা হচ্ছে জৈব বালাইনাশক, সংগ্রহ করা হচ্ছে বালাইনাশকের খালি বোতল, এজন্য ইউনিয়নের বিভিন্ন বন্দরে বন্দরে

দোকানে তৈরি করা হচ্ছে আলাদা জৈব বালাইনাশক কর্ণার। পাশাপাশি সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) পদ্ধতি অনুসরণে কৃষকদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। স্থানীয় সূত্র জানায়, অনেক কৃষক জমিতে ও আশপাশের খাল-বিলে খালি বোতল ফেলে দেন। এতে বিষাক্ত রাসায়নিক পদার্থ মাটি ও পানিতে মিশে যায়। শিশু-কিশোররা খেলতে গিয়ে এসব বোতল হাতে নিলে বা কেউ অসচেতনভাবে ব্যবহার করলে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা থাকে।

স্থানীয় বিহার ইউনিয়নের সংসারদিঘী গ্রামের কৃষক মো: শরিফুল ইসলাম, মো: সিদ্দিক এবং মুত্তালিব হোসেনসহ অনেক কৃষক বলেন, “কৃষি অফিসের নির্দেশনা মোতাবেক আমরা রাসায়নিক বালাইনাশকের পাশাপাশি জৈব বালাইনাশকও ব্যবহার করছি। আগে খালি বোতল জমিতেই ফেলে রাখতাম। এখন বুঝি এগুলো মানুষের শরীর ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই এগুলো এখন আলাদাভাবে কৃষি অফিসের নির্দেশনা মোতাবেক সংরক্ষণ করি এবং ২০কেজি ৩০কেজি হলে হারুন ভাইয়ের কীটনাশকের দোকানে জমা দেই। ফলে আমাদেরকে কেজি প্রতি ৩০ টাকা দেয়। আমরা চাই এই সংগ্রহ কর্মসূচি অব্যাহত থাকুক।

 

 

এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার, আব্দুল হান্নান, বলেন, “কৃষকদের খালি বোতল ব্যবস্থাপনা নিয়ে সচেতন করার জন্য নিয়মিত প্রচারণা চলছে। উঠান বৈঠক চলছে, মাঠ দিবসে তাদের এই বিষয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে যার ফলে অনেক কৃষক এখন কীটনাশকের খালি বোতল আলাদা করে সংগ্রহ করছেন এবং সরকারি মূল্যে উপজেলা কৃষি অফিসে জমা দিচ্ছেন যা আমাদের জন্য একটা ভালো দিক।

বিশেষজ্ঞদের মতে, খালি বোতল ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সাধারণ কৃষকদের একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই পরিবেশ রক্ষা সম্ভব।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park