
রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ার হাটে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া সাত্তার মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন), ব্যাংক কর্মকর্তা তৌফিকুল ইসলাম, শিক্ষক ইমরান হোসেন, বিপ্লব মোহন্তসহ সকল শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী অজিহা খন্দকার-কে রোকেয়া ছাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। এই সম্মাননা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।অনুষ্ঠান শেষে সম্প্রতি ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শাহাদাত হোসেন মাওলভী।অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে। বক্তারা তাদের বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিদ্যালয়ের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply