1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

শ্রেণিকক্ষ সংকটে নাকাল রাণীনগরের ঐতিহ্যবাহী পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরের প্রত্যন্ত অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হচ্ছে পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়। ১৯৬৮সালে এলাকায় শিক্ষার আলো ছড়ানোর লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন স্থানীয় শিক্ষানুরাগী মোহাম্মদ আবু তাহের। অত্র অঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যাপিঠ হওয়ায় ১২-১৫টি গ্রামের শিক্ষার্থীদের একমাত্র ভরসা এই বিদ্যালয়টি। কিন্তু বর্তমানে বিদ্যালয়টি শ্রেণিকক্ষ সংকটে নাকাল হয়ে পড়েছে।

 

চাহিদা অনুসারে কক্ষ না থাকার দরুন প্রতিদিনই বাধ্য হয়েই একই কক্ষে ১২০-১৩০জনের উর্দ্ধে শিক্ষার্থীদেরকে পাঠদান করাতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। এতে করে সুশৃঙ্খল একটি সুন্দর ও মনোরম পরিবেশে পাঠগ্রহণ থেকে বঞ্চিত হয়ে আসছে শত শত শিক্ষার্থী। অপরদিকে পাঠদান কার্যক্রম সুচারু ভাবে সম্পন্ন করতে হিমশিম খেতে হচ্ছে শ্রেণি শিক্ষকদের।

 

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছা: সুন্দরী আক্তার প্রিয়াসহ অনেকেই জানায় ছিমছাম একটি সুন্দর ও মনোরম পরিবেশে পাঠ গ্রহণ করা থেকে তারা বঞ্চিত হয়ে আসছে। কক্ষের সংকটের কারণে তাদেরকে একই কক্ষে শতাধিক শিক্ষার্থীদের পাঠ গ্রহণ করতে হচ্ছে। এতে করে শ্রেণিকক্ষে পাঠগ্রহনের সময় তারা তেমন একটা মনোযোগী হতে পারে না। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষকদেরও সঠিক ভাবে পাঠদান করাতে হিমশিম খেতে হয়। ফলে বছরের পর বছর এই অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই দ্রুত একটি আধুনিক শিক্ষা ভবন বরাদ্দ প্রদান করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছে বিদ্যাপিঠটির শিক্ষার্থীরা।

 

বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী ও প্রধান শিক্ষক মো: খোরশেদ আলম জানান প্রতিবছরই বিদ্যালয়ের এসএসসি ফলাফল ভালো হলেও শ্রেণিকক্ষের সংকটের কারণে নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান কার্যক্রম চরম ভাবে ব্যাহত হয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ৫৬২জন আর প্রতিদিন মাত্র ৬টি কক্ষে পাঠ গ্রহণ করছে ৪শতাধিক শিক্ষার্থী। বলা যায় প্রতিটি শ্রেণি কক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এছাড়া একই সঙ্গে একই কক্ষে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সামাল দিতে চরম ভাবে হিমশিম খেতে হয় প্রতিটি শ্রেণি শিক্ষককে।

 

অপরদিকে সরকারি নিয়ম মানতে গিয়ে এবং কক্ষের সংকট থাকার কারণে নতুন করে শাখা খোলা যাচ্ছে না। ফলে অনেক শিক্ষার্থী বাড়ির কাছের বিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে দূরবর্তি বিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া সম্ভব নয় বলে ঝড়ে যাচ্ছে। যদি বিদ্যালয়ের একতলা ভবনের উপর নতুন করে ভবন নির্মাণ করা হয় তাহলে শ্রেণি কক্ষ সংকট যেমন দূর হবে তেমনি ভাবে নিয়মানুসারে একটি কক্ষে নিরিবিলি পরিবেশে পাঠ গ্রহণ করতে পারবে শিক্ষার্থী। এতে করে বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ আরো উন্নত হবে।

 

তিনি আরো বলেন মেয়েদের কমন রুমের অবস্থা খুবই বেহাল। ভেঙ্গে যাওয়া জরাজীর্ণ টিনের কক্ষে প্রচন্ড গরমের মধ্যে মেয়েদের সময় কাটাতে হয়। একটি মাত্র শহীদ মিনারের অবস্থাও খুবই করুন। এছাড়া প্রধান শিক্ষকের ও অন্যান্য শিক্ষকদের বসার মতো মানসম্মত কোন কক্ষ না থাকায় প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের একটি কক্ষেই বসতে হচ্ছে এবং দাপ্তরিক কার্যক্রম চালাতে হচ্ছে। প্রাচীর ঘেরা বিদ্যালয়ের অভ্যন্তরে পর্যাপ্ত জায়গা থাকলেও বিগত সময়ে রাজনৈতিক যাতাকলে পড়ে বিদ্যালয়টি একটি আধুনিক মানের ভবন পায়নি ফলে বছরের পর বছর ধরে পাঠদানে একটি সুন্দর পরিবেশ বিনির্মাণ করা থেকে বঞ্চিত হয়ে আসছে বিদ্যালয়টি। তাই অত্র অঞ্চলের শিক্ষার্থীদের ঝড়ে পড়া থেকে রক্ষা করতে এবং সুন্দর ও মানসম্মত পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি নতুন ভবন নির্মাণের কোন বিকল্প নেই বলে মনে করেন প্রধান শিক্ষক।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান বিদ্যালয়টির কক্ষ সংকটের কথা তিনি জানতে পেরেছেন। দ্রুতই বিদ্যালয়ে একটি আধুনিক মানের নতুন ভবন নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করবেন।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park