1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর সাথে প্রশ্নোত্তর পর্ব শেষে চাকরি হারালেন ৩ সাংবাদিক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

নিউজ ডেস্ক,

২৮ এপ্রিল (সোমবার) কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে ‘আলী’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের যাওয়া উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।

সংবাদ সম্মেলনে তিনি এবং ওই চলচ্চিত্রের কলাকুশলীদের বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে নানা বিষয়ে জানতে চান সাংবাদিকরা। সেখানে সাংবাদিকদের থেকে প্রশ্ন আসে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার ইউনেস্কো স্বীকৃতি, শোভাযাত্রায় শেখ হাসিনার মোটিফ এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের নিহতের সংখ্যা নিয়ে।

পাল্টাপাল্টি কথায় প্রশ্নোত্তরের এই পর্ব অনেকটা বাহাসে পরিণত হয়। শুরুতে বসে উত্তর দিলেও এক পর্যায়ে দাঁড়িয়েও কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা।

বিষয়টি চাউর হলে ওই সংবাদ সম্মেলনের প্রশ্ন ঘিরে ওই তিন টেলিভিশন সাংবাদিকের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তাদের ছবিসহ পোস্ট করা হয় ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স-জেআরএ’ নামে একটি ফেসবুক পেইজে। তিন সাংবাদিকের পরিচয় দিয়ে করা ওই পোস্টে বলা হয়, “আজকের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর প্রেস কনফারেন্স এ যারা ফ্যাসিস্ট এর পক্ষে কথা বলেছে…” মঙ্গলবার দুপুরে ওই পেইজ থেকে আরেকটি পোস্ট করে বলা হয়, “এই তিন সাংবাদিক এর বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে ‘মার্চ টু দীপ্ত টিভি, চ্যানেল আই, এটিএন বাংলা‘।”

এর মধ্যে তিন সাংবাদিককে বরখাস্ত বা অব্যাহতি দেওয়ার খবর আসে। জেআরএ এর ফেসবুক পেইজেও বরখাস্ত বা অব্যাহতির চিঠি প্রকাশ করা হয়।

 

পরে মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে, সরকার এখানে কিছু বলেনি, কাউকে কলও দেওয়া হয়নি।

তিন সাংবাদিক হলেন-এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, চ্যানেল আই এর জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল বাসার ও দীপ্ত টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান (রহমান মিজান)।

তিন সাংবাদিকের সঙ্গে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর প্রশ্নোত্তর পর্বের কথোপকথন প্রকাশ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম; নিচে সেটা তুলে ধরা হলঃ

 

রফিকুল বাসার: আপনি বিষয়টাকে কী মনে করেন?মোস্তফা সরয়ার ফারুকী: কোন বিষয়?

বাসার: চারুকলা যে এই বিষয়টা করল, আপনি ব্যক্তিগতভাবে বা সংস্কৃতি উপদেষ্টা হিসাবে কী মনে করেন? এটা ঠিক হল? না কি সমস্যা আরও দীর্ঘায়িত হল?

ফারুকী: মানে কোন সমস্যাটা বুঝি নাই।

বাসার: এই যে, মোটিফ যেটা তৈরি করল, সেটাকেফারুকী: কার মোটিফ?

এর মধ্যে এক নারী সাংবাদিক বলেন, সাবেক প্রধানমন্ত্রী।

বাসার: সাবেক প্রধানমন্ত্রীর মোটিফ নিয়ে সমালোচনাটা হচ্ছে।

 

ফারুকী: এবার নববর্ষের মূল থিমটা কী ছিল?

 

বাসার: এবার নববর্ষে আমরা যেটা বলছি, সবাইকে মিলে…

 

ফারুকী: নববর্ষের থিমটা কী ছিল?

 

বাসার: আমি একটু বলি…

 

ফারুকী: আমার প্রশ্নটার উত্তর দেন, নববর্ষের থিম কী ছিল?

আরেক সাংবাদিক: আনন্দ শোভাযাত্রা…

 

ফারুকী: না না, হোয়াট ওয়াজ দ্য থিম লাইন।

 

বাসার: ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে কালেকটিভ করা।

 

ফারুকী: নো, আমি জানতে চাচ্ছি, থিম লাইনটা কী ছিল ফেস্টিভ্যালের? চারুকলা যে শোভাযাত্রাটা করে, এবারে ওদের থিম লাইনটা কী ছিল?

 

বাসার: আমি বলছি যে, এই বিষয়টাকে আপনি ব্যক্তিগতভাবে কীভাবে দেখছেন?

 

ফারুকী: কোন বিষয়টা?

 

বাসার: এই যে একটা সমালোচনা হলো এবং এটা নিয়ে সমস্যা, যেমন-

 

ফারুকী: আপনি আমাকে থিমটা বললে আমি উত্তরটা দিব।

আরেক সাংবাদিক: নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান।

 

ফারুকী: সো, হোয়াট ডাজ ইট মিন?

 

বাসার: তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে করল, সেই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এটা কি ঐক্য হল?ফারুকী: কার সাথে ঐক্য?

 

বাসার: স্যরি, কারও ঐক্য না। আমি বলছি যে, আমরা সুন্দর জায়গাতে গেলাম, না কি অসুন্দরকে আরও বেশিদিন দীর্ঘায়িত করলাম? আপনার ব্যক্তিগতভাবে মত কী?

 

ফারুকী: প্রথম কথা হচ্ছে, এই যে মোটিফ তারা কী ব্যবহার করবে, এটা চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, এটা তাদের সিদ্ধান্ত। এবার একজন সাধারণ নাগরিক হিসাবে আমার ভাবনাটা কি, রাইট?

 

ফজলে রাব্বী: না না, সাধারণ নাগরিক না, একজন কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবেও আপনার….

 

ফারুকী: না না, আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি। সেটা হচ্ছে, এই যে আপনি ফ্যাসিবাদের… দেখুন, যখন আমরা জাতীয় ঐক্যের কথা বলি, তখন জাতীয় ঐক্যের কথার মধ্যে কি আমরা, ধরেন, যে মানুষ ১৪শ মানুষ খুন করেছেন জুলাইতে, তার বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগে; তার বিচার, অনুশোচনা, ক্ষমা কোনো কিছুই ঘটেনি, আপনি কি আমাকে বলছেন, তার সঙ্গে এখন জাতীয় ঐক্য করবার জন্য? আই থিংক দিস ইজ অ্যাবসার্ড।

 

বাসার: আমি ঐক্যের কথা বলছি না। (এ সময় হাসতে থাকেন উপদেষ্টা)। মাননীয় উপদেষ্টা আমি ঐক্যের কথা বলছি না। আমি ঐক্যের কথা বলছি না। আমি বলছি যে, সমস্যা। যেমন আমরা কিছুদিন আগে, বেগম খালেদা জিয়ার, যদিও এখানে না, অন্য জায়গার মূর্তি নিয়ে আইন উপদেষ্টা একটি পোস্ট দিয়েছিলেন।

 

ফারুকী: প্রেস কনফারেন্সটা আপনারা কান থেকে নিয়ে গেলেন কোথায়, আই ডোন্ট নো। এজন্য আমি কম উত্তর দিতে চাই। হ্যাঁ, বলুন।

 

বাসার: …এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। আমি বলেছি যে, সেই সমস্যাটা কি জিইয়ে থাকল, না কি সমাধান হল?

 

ফারুকী: বিচার… প্রথম কথা হচ্ছে, আমার যেটা উত্তর দেওয়ার, পরিষ্কার করে দিয়েছি। ১৪শ মানুষ যারা খুন করেছে, তাদের বিচারপ্রক্রিয়ায় যাওয়ার আগ পর্যন্ত, বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত, ইউ ক্যাননট এক্সপেক্ট, এ কাইন্ড অব রিকনসিলিয়েশন প্রসেস টু স্টার্ট। দ্যাট ইজ এ ভেরি সিম্পল থিং। পৃথিবীর কোথাও এটা ঘটে না। এটা হচ্ছে, সাধারণ নাগরিক হিসেবে আমার উপলব্ধি। রিগার্ডিং দ্য মোটিফ, দ্যাটস নট মাই জব। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কী করবে।

 

ফজলে রাব্বী: বৈশাখ হচ্ছে বাঙালির উৎসব, মারমাদের অনুষ্ঠান হচ্ছে সাংগ্রাই, মুরংদের অনুষ্ঠানের নাম হচ্ছে অন্য আরেকটা। বাঙালির অনুষ্ঠান, বাঙালির অনুষ্ঠান। পহেলা বৈশাখ মানে বাঙালির অনুষ্ঠান। অন্যদের নিয়ে আসতেছেন আপনি, সেটা আলাদা প্রশ্ন। দুই নম্বর হচ্ছে, আপনি যে ১৪শ মানুষ নিহতের… অবশ্যই যখন এই ১৪শ সংখ্যাটাতো আর একটা, আপনার কাছ থেকে, যারা পলিটিক্যাল রেটরিক বলছে, তারা ১৪শ বলবে…ফারুকী: আই এম টকিং অ্যাবাউট ইউনাইটেড নেশনস রিপোর্ট। (সাংবাদিক কিছু বলতে চাইলে) ভাই, প্লিজ ডু সাম রিসার্চ। (বসার ইশারা দিয়ে) প্লিজ ডু ইউর ওন রিসার্চ, চেক।

এরপর যাওয়ার জন্য দাঁড়িয়ে যান ফারুকী। তার দাঁড়ানো অবস্থায় দীপ্ত টিভির মিজান প্রশ্ন করা শুরু করলে, ‘ওয়েল ইনফর্মড’ প্রশ্ন করার উপদেশ দেন উপদেষ্টা।

মিজান: আপনি বললেন, ১৪শ মানুষ যিনি খুন করেছেন। এখন কথা হচ্ছে যে, আপনি কীভাবে বুঝলেন, যে একজন মানুষ ১৪শ’ মানুষকে খুন করেছে? এটাতো কোর্ট বলবে, কোর্ট ভারডিক্ট করবে। আপনি একটা বায়াসড উত্তর কীভাবে দেন।ফারুকী: এখন আপনাকে প্রশ্ন করি, একাত্তরে সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মত একজন সাংবাদিক যদি এসে বলতেন, কি আপনি আমাকে বলছেন, এতগুলো লোককে পাকিস্তানিরা মেরেছে, এটাতো কোর্ট ভারডিক্ট দেয় নাই এখনও। দিস ইজ অ্যাবসার্ড। ডোন্ট সে দিস।

মিজানসহ সাংবাদিকরা কিছু একটা বলতে চাইলে ‘ওয়েট ওয়েট’ বলে থামিয়ে দেন উপদেষ্টা।

ফারুকী: জুলাই মাসে আপনি কোথায় ছিলেন? হোয়্যার হ্যাভ ইউ বিন ইন জুলাই? ইন ঢাকা, ইন বাংলাদেশ, রাইট? এই হত্যাকাণ্ডটা আপনাদের চোখের সামনে ঘটেছে। আমাদের চোখের সামনে ঘটেছে।

মিজান: এটা আপনি জেনারালাইজড করছেন। আমি বলছি যে, আপনি কীভাবে বলতে পারেন, যিনি খুন করেছেন।ফারুকী: আমি আপনাকে প্রশ্নটা কী করলাম? আপনি যদি ১৯৭১ সালের এতগুলো মানুষ মারার পরে কেউ এসে যদি বলত, যেমন আপনার মতই ধরুন আরেকজন সাংবাদিক,

ফজলে রাব্বী: এই প্রশ্নে আমরা ৭১ নিয়ে আসছি, এটার সাথে একাত্তরের কী সম্পর্ক?

ফারুকী: দেয়ার ইজ এ রিজন, দেয়ার ইজ এ রিজন, শেষ করি। আপনি যেমন এখন প্রশ্ন করছেন, ১৯৭২ সালে এই রকম একটা প্রেস মিটে একজন সাংবাদিক যদি বসে এই প্রশ্নটা করতেন… যেমন, ওই সময়ে আওয়ামী লীগের সংস্কৃতিমন্ত্রী যিনি ছিলেন, আমি জানি না কে ছিলেন, উনাকে যদি প্রশ্ন করতেন, ‘আচ্ছা এই যে আপনারা যে বারবার বলছেন, খুনি পাকিস্তানি, খুনি পাকিস্তানি, এটাতো এখন কোর্ট প্রমাণ করেনি, কেন বলছেন খুনি পাকিস্তানি? এই প্রশ্নটা কেমন দেখাবে?

সংবাদ সম্মেলনে আরও কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেন।

সেখানে অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় মামলা নিয়েও প্রশ্ন করা হয়। সেসবের জবাব দেন উপদেষ্টা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park