
বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
আগামী নির্বাচন অন্য সময়ের চেয়ে কঠিন নির্বাচন হবে। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
আজ (১৯ নভেম্বর) বুধবার দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৫ নং ওর্য়াড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত দেখে এইসব কথা বলেন।
তিনি আরো বলেন,দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জননেতা তারেক রহমান ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থা অবলম্বনে কাজ করছেন। নারী অধিকার নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থান ব্যবস্থাসহ নানামুখী দিক নির্দেশনা বাস্তবায়নের কাজ করছেন তারেক রহমান। দেশের কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। জামায়াতে ইসলামী গনতন্ত্রকে হত্যা করতে চায়, ইসলাম ধর্মের বিরোদ্ধে জনগনকে বিভ্রান্ত সৃষ্টি করে।
নারায়ণপুর ইউনিয়নের ৫নং ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ মোবারক হোসেন তারেক মীরের সভাপতিত্বে ও নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুঠির বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব এম কাদির জলিল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া,বেলাব উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আক্তার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাছেদ (মাষ্টার),ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সপ্বন কবির, নরসিংদী জেলা যুবদলের সদস্য মোঃ সুমন রাজ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হারিছুল হক মেম্বার,সংরক্ষিত সাবেক মহিলা সদস্য রেজিয়া বেগম, ৫নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-অর্থ সম্পাদক মোঃ মাছাকিন আহমেদ, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোঃ জাকির হোসেন ফরাজী, বেলাব উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ মাহালম আহমেদ, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা শ্যামল মীর, মোঃ মারুফ আহমেদ সোকেন, গাউছি আলম’সহ প্রমুখ।
Leave a Reply