1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

সভাপতি রায়হান সাধারণ সম্পাদক বেলায়েত; ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এ এস এম রায়হান আলম ও সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ক্লাবের ৪০জন ভোটার নির্বাচনে তাদের ভোট প্রদান করেন।

এতে সভাপতি পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি এ এস এম রায়হান আলম ২১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাই টিভির জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ১২ ভোট, আরেক সভাপতি প্রার্থী চ্যানেল আই টিভির নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিন পেয়েছেন ৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন টিভি ও দৈনিক মানবকণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এন টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুর রহমান জয় পেয়েছেন ১৬ভোট।

শনিবার রাত ৮টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল হক ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ ও দৈনিক আমার দেশ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি এ্যাড. শেখ আনোয়ার হোসেন।

১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি দুটি পদে নির্বাচিত হয়েছেন দি নিউ নেশন ও খবরপত্র পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মীর মোশাররফ হোসেন জুয়েল ও সমাজ সংবাদ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সুলতানুল আলম মিলন। যুগ্ম সম্পাদক দুটি পদে নির্বাচিত হয়েছেন জিটিভি, খোলা কাগজ ও ঢাকা ট্রিবিউনের নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রউফ পাভেল এবং বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪ টিভি ও বাসসের নওগাঁ জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা। অর্থ সম্পাদক দৈনিক আলোকিত সকালের নওগাঁ জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেল, দপ্তর সম্পাদক মুক্ত খবরের জেলা প্রতিনিধি মাসুদ রানা, প্রচার সম্পাদক পদে নাগরিক টিভির ও ঢাকা মেইলের নওগাঁ জেলা প্রতিনিধি সুমন আলী নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য ছয়টি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও দৈনিক বগুড়ার জেলা প্রতিনিধি এমদাদুল হক সুমন, দীপ্ত টিভি, দৈনিক ভোরের ডাক ও দৈনিক সোনার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রউফ রিপন, প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি জি এম মিঠুন, দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি ওবায়দুল হক এবং দৈনিক সংবাদ কণিকার জেলা প্রতিনিধি শামীম আনসারী।

নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। ফলাফল ঘোষণার পর নব-নির্বাচিত এই কমিটিকে প্রেসক্লাবের সদস্য, জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকসহ সচেতন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নতুন এই কমিটি ক্লাবের অন্যান্য কমিটির চেয়ে ক্লাব ও ক্লাবের সদস্যদের জন্য নতুন উন্নয়নমূলক ও পজেটিভ কর্মকান্ডের মাধ্যমে জেলা প্রেস ক্লাবের ইতিহাসের পাতায় নতুন করে নাম লিখাবেন এমনটিই আশা ক্লাবের সদস্যদের।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park