1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

সমাজ থেকে মাদক সন্ত্রাস দূর করতে সকলকে একযোগে কাজ করতে হবে — তেরখাদায় জেলা প্রশাসক হুরে জান্নাত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০৭ বার পঠিত

 

তেরখাদা প্রতিনিধিঃ

খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত বলেছেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও সকল ধরণের অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে হবে। সুশাসন, জবাবদিহিতা এবং জনসেবার মানোন্নয়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুণ প্রজন্যকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে সকল সরকারি কর্মকর্তাকে জনবান্ধব মানোভাব নিয়ে কাজ করতে হবে। সাধরণ মানুষের সমস্যার দ্রুত সমাধান এবং নাগরিক সেবার মান বৃদ্ধিতে প্রশাসনকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে কেবল অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিকতা, দেশপ্রেম ও দায়বদ্ধতা। বৃক্ষ রোপন করতে গিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিকল্প প্রভাব মোকাবেলা এবং আগামী প্রজন্যের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ রোপনের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি গাছ গোপন ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। সরকারের চলমান বৃক্ষ রোপন কর্মসূচিতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণের আহবান জানান তিনি। দুপুরে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কালে তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়তে সমাজের বিত্তবান ও সামর্থবান মানুষদের অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন ধরণের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। খাল খনন পরিদর্শনকালে তিনি বলেন, খাল, নদী রক্ষা করা মানে প্রকৃতি ও মানুষের জীবন জীবিকা রক্ষা করা। তিনি বলেন, খাল পুনঃখনন শুধু একটি উন্নয়ন নয়, এটি কৃষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের কার্যকর উদ্যোগ। তিনি আরও বলেন, খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে গ্রামীণ অর্থনীতি সচল হবে। জেলা প্রশাসক হুরে জান্নাত আজ ৪ জুন দিনব্যাপী তেরখাদা উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসাদের সাথে মতবিনিময়, বৃক্ষরোপন অভিযান, অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে শুকনা ও অন্যান্য খাবার বিতরণ অনুষ্ঠান, বিভিন্ন অফিস পরিদর্শন এবং বিভিন্ন খাল ও খাল খনন পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে আয়োজিত এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার এস এম নুরুন্নবী ও সহকারী কমিশনার জাহিন আবরার হিমেল, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার অফিসার ডাঃ মুজাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, তেরখাদা থানার ওসি তদন্ত মোঃ হাসানুজ্জামান, উপজেলা ভেটেরিনারী সার্জন জুপি রানী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা শিক্ষা অফিসার পলাশ মন্ডল, একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষ, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, আইসিটি অফিসার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মঞ্জুরুল কবীর, ইউ আর সি ইন্সটেক্টর মোঃ নাজিবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পূরবী রাণী বালা, তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুনসহ আরও অনেকে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park