1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ওসি সহ মামলা প্রত্যাহারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার (রাজশাহী): 

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর জিরোপয়েন্টে (রাজশাহী প্রেসক্লাবের সামনে) অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। এছাড়াও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব তাদের নিজস্ব ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন।

 

মামলার আসামিরা হলেন ‘রাজশাহীর আলো’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, সিনিয়র ফটো সাংবাদিক ফায়সাল আহম্মেদ, আরটিভির ক্যামেরাম্যান আরিফুল হক রনি, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি নাঈম হোসেন, গণমুক্তি পত্রিকার ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল এবং ‘আজকের প্রত্যাশা’র সাংবাদিক নাজমুল হক। তবে ঘটনার ভিডিওচিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এই অভিযোগকে ভিত্তিহীন প্রমাণ করছে।

 

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো সাংবাদিক এসোসিয়েশন রাজশাহীর শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, বরেন্দ্র প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, সভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক লিয়াকত আলী, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদসহ অনেকেই।

মানববন্ধনে দাঁড়িয়ে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা আজকের এই মামলা কোনো সাধারণ মামলা নয়, বরং এটি গণমাধ্যমের কণ্ঠরোধ ও সত্যকে স্তব্ধ করার অপচেষ্টার মাত্র। এই ষড়যন্ত্রে শাহমুখদুম থানার ওসি মাছুমা মুস্তারীর প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে। সাংবাদিকরা যখন প্রতারক আক্তারের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন ওসি সেটিকে সামান্য জিডিতে সীমাবদ্ধ রেখেছিলেন। অথচ সেই প্রতারকের পক্ষ নিয়ে ৭ দিন পর সাংবাদিকদের বিরুদ্ধেই মামলা গ্রহণ করেছেন তিনি।

মানববন্ধনে সাংবাদিকরা আরও অভিযোগ করেন, ওসি মাছুমা মুস্তারী নিজের অবৈধ সম্পদ, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে প্রতারকের হাত ধরে সাংবাদিকদের হয়রানির পথ বেছে নিয়েছেন। সাংবাদিকরা তার এসব অপকর্ম সমাজের সামনে আনতে চেয়েছিলেন বলেই আজ তারা মিথ্যা মামলার শিকার হয়েছেন।

মানববন্ধনে সাংবাদিকরা আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টা সময়ের মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ওসি মাছুমা মুস্তারীকে অপসারণ করে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, অবৈধ সম্পদের হিসাব এবং দুর্নীতিবাজদের রক্ষাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। সরকার ও প্রশাসনের কাছে উদার্ত আহ্বান জানান, সাংবাদিকদের বিরুদ্ধে নয়, দুর্নীতিবাজ ও প্রতারকের বিরুদ্ধেই আইন কঠোর হতে হবে।

 

এ বিষয়ে জানতে চাইলে আরএমপি কমিশনার আবু সুফিয়ান সাংবাদিকদের বলেন, “ঘটনার তদন্ত চলছে। কেউ নির্দোষ হলে তদন্ত শেষে তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হবে।” তবে আরএমপি মিডিয়া মুখপাত্র এডিসি গাজিউর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park