1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পঠিত

নিউজ ডেস্ক,

সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের স্বীকৃতি নিশ্চিত করা এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
রোববার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম এর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিকেল তিনটায় ডেপুটি স্পিকার কায়সার কামাল এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রম শুরু হয়।
লিখিত প্রশ্নে গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যপ্রবাহের স্বচ্ছতা, ভুয়া সংবাদ প্রতিরোধ এবং আধুনিক সম্প্রচারব্যবস্থার উন্নয়ন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চান সংসদ সদস্য আব্দুল আলীম। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে নানা চ্যালেঞ্জ দেখা দিচ্ছে।
জবাবে মন্ত্রী জানান, ভুয়া সংবাদ ও অপপ্রচার রোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যারেটিভ উন্নয়ন, তথ্যনীতি ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি মাসে ঢাকার বাইরে চারটি এবং ঢাকায় দুটি কর্মশালা আয়োজন করা হচ্ছে। পাশাপাশি সাংবাদিক নেতাদের অংশগ্রহণে মাসে অন্তত একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ জোরদার করা হয়েছে। ফ্যাক্ট-চেকিং ও ভুয়া খবর প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থা ও গণমাধ্যমের সঙ্গে আলোচনা ও সেমিনার আয়োজনের প্রস্তুতিও চলছে।
ভুয়া সংবাদ প্রতিরোধে তথ্য অধিদপ্তর ২২টি ফটোকার্ড এবং গুজববিরোধী ১০টি তথ্যবিবরণী বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে প্রচারের জন্য পাঠিয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ অনুযায়ী সাংবাদিকতার নীতিবিরোধী সংবাদ প্রকাশের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারে। বর্তমানে এ ধরনের আটটি অভিযোগ বিচারাধীন রয়েছে।
এ ছাড়া দায়িত্বশীল সাংবাদিকতা উৎসাহিত করতে প্রেস কাউন্সিল ঢাকাসহ দেশের ৩২টি জেলায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে। একই সঙ্গে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং অনলাইন ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে আরও কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ চলছে।
এদিকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর মাধ্যমে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে।
রমজানে ২ হাজার সাংবাদিক পরিবারকে সহায়তা
মন্ত্রী জানান, ২০২৬ সালের রমজানে দুই হাজার সাংবাদিক পরিবারকে ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকার ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে।
তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত ১ হাজার ১১০ জন সাংবাদিককে অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া ৪০২ জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানকে ৭৩ লাখ ২৬ হাজার টাকার বৃত্তি দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে সাংবাদিক কল্যাণে মোট ৯ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে বলেও জানান তিনি।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এর প্রশ্নের জবাবেও মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park