
আন্তর্জাতিক ডেস্ক,
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী John Healey বলেছেন, সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। খবর Al Jazeera।

রোববার (১ মার্চ) Sky News কে দেওয়া এক সাক্ষাৎকারে জন হেলি বলেন, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি Cyprus এ অবস্থিত ব্রিটিশ ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে তাঁরা মনে করেন না। তবে এ ঘটনা ইঙ্গিত করছে যে Iran অঞ্চলজুড়ে ক্রমেই আক্রমণাত্মক আচরণ করছে।
তিনি বলেন, “এই ধরনের কর্মকাণ্ড একটি বাস্তব ও ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে, যা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য করছে।”
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, শনিবার ইরানের একটি হামলা Bahrain এ অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজ দূরে গিয়ে আঘাত হানে। এতে সরাসরি কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ঘটনাটি নিরাপত্তা ঝুঁকির মাত্রা বাড়িয়েছে বলে মনে করছে যুক্তরাজ্য।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ব্রিটিশ বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান
Leave a Reply