1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় কাজ করছে সরকারি সংস্থাগুলো

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

প্রযুক্তি ডেস্ক: ওয়েবসাইট নির্মাণ ও ব্যবস্থাপনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে সম্প্রতি দুটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এই ত্রুটির ফলে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন ঝুঁকি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। আন্তর্জাতিক এই সাইবার ঝুঁকির প্রেক্ষাপটে দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্ভাব্য বিপদ এড়াতে এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে। জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা (এনসিএসএ) সম্প্রতি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, পিএইচপি২শেল নামক বিশেষ এই সাইবার ঝুঁকি প্রতিহত করতে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো একযোগে কাজ করছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলেরর অধীন বিজিডি ই-গভ সার্ট এবং অন্যান্য দায়িত্বশীল সংস্থাগুলোর মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্ভাব্য ক্ষতির মাত্রা মূল্যায়ন করা, প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা এবং দুর্বলতা দূর করার অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে যে সমস্ত তথ্য হাতে এসেছে, তাতে দেখা যায় ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানগুলো নিজেরাই এই দুর্বলতা নিরসনে কাজ চালিয়ে যাচ্ছে।

এই নিরাপত্তা ত্রুটিগুলো সমাধানের জন্য প্রোগ্রামটির নির্মাতা প্রতিষ্ঠান ইতোমধ্যে হালনাগাদ সংস্করণ বা প্যাচ প্রকাশ করেছে। তবে সচল ও চলমান ডিজিটাল ব্যবস্থায় এই হালনাগাদগুলো তাৎক্ষণিকভাবে প্রয়োগ করা বেশ সংবেদনশীল একটি কাজ। কারণ ত্রুটি দূর করার পাশাপাশি ডিজিটাল সেবার নিরবচ্ছিন্ন কার্যকারিতা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখাও অত্যন্ত জরুরি। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে এই নিরাপত্তা আপডেটগুলো বাস্তবায়ন, পরীক্ষা এবং যাচাই করার প্রক্রিয়া চলছে।

ইন্টারনেটে উন্মুক্ত থাকা অ্যাপ্লিকেশনগুলো সত্যিই আধুনিক ও হালনাগাদ সফটওয়্যার সংস্করণে পরিচালিত হচ্ছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখার ওপর জোর দেওয়া হয়েছে। নিরাপত্তা আপডেট ইনস্টল করার পরও যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কোনো সিস্টেমকে পুরোপুরি নিরাপদ হিসেবে গণ্য করা উচিত নয় বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এনসিএসএ পিএইচপি-ভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহারকারী সকল সংস্থাকে তাদের সিস্টেমগুলো দ্রুত পরীক্ষা করে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করার আহ্বান জানিয়েছে।

জরুরি ভিত্তিতে নিরাপত্তা আপডেট প্রয়োগ করা, প্রয়োজন সাপেক্ষে সাময়িক সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি যাচাই করার পরই কেবল দুর্বলতা নিরসন সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের সরকারি ডিজিটাল সেবার ধারাবাহিকতা ও উচ্চ নির্ভরযোগ্যতা অক্ষুণ্ণ রেখে ঝুঁকিপূর্ণ ব্যবস্থাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে সুরক্ষিত করাকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park