1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে সদর উপজেলার বিহারী নগর গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মোঃ রুহুল আমিনকে গাছের সাথে দড়ি দিয়ে বেধে ব্যাপক মারপিট করার অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিহারী নগর গ্রামের মৃত মোবারক সরদারের ছেলে ঈমাম মোঃ রুহুল আমিন এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলার বিহারী নগর গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামতি করার পাশাপাশি তিনি কৃষি খামার দেখাশুনা করেন। বিহারী নগর মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৭ শতক জমিতে তিনি ধান চাষ করতেন। কিন্তু ২০২২ সালের মে মাসে একই গ্রামের মৃত মোফাজ্জেল সরদারের তিনি ছেলে আওয়ামীলীগ নেতা মকফুর রহমান, মোস্তাফিজুর রহমান ও আতাউর রহমান জোর পূর্বক তাদের ওই ১৭ শতক জমি দখল করে নিয়ে সেখানে মাছ চাষ শুরু করেন। মাকফুর সর্ম্পকে তার চাচাতো ভাই হয়। এঘটনায় তিনি সদর থানায় একটি অভিযোগ দিলেও তারা আওয়ামীলীগ নেতা ও প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। থানায় অভিযোগ দেওয়ার পর থেকে তারা প্রতিনিয়ত আমাকে জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছিল। বিষয়টি নিয়ে অনেক বার স্থানীয় শালিশের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলেও তারা কোন কিছুই তোয়াক্কা না করে জমি জবরদখল করে রেখেছিল। আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় মকফুর গংদের বিরুদ্ধে এলাকায় কেউ কোন কথা বলতে সাহস পেত না। কিন্তু গত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর মকফুর গংরা আমার জমি ছেড়ে দেয়।

ইমাম মোঃ রুহুল আমিন আরো বলেন, জমি ছেড়ে দিলেও মকফুররা আমার উপর রাগান্বিত ছিল। এমতাবস্থায় জমির হারির টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চাচাতো ভাই মকফুর বিহারী নগর গ্রামের পশ্চিম পাড়া মক্তবের কাছে আমাকে ডেকে পাঠায়। সেখানে পৌছানো মাত্রই মকফুর রহমান, মোস্তাফিজুর রহমান ও আতাউর রহমান তিন ভাই মিলে আমাকে মক্তবের পাশে গাছের সাথে দড়ি দিয়ে বেধে বেদম মারপিট করে। খবর পেয়ে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে। বিষয়টি তাৎক্ষনিক মসজিদ কমিটিকে জানানো হলেও তাদের তিন ভাইয়ের ভয়ে কেউ কোন পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না। পরে আমার ছোট ভাই আল আমিন বাদী হয়ে রাত ৮টায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি।

 

 

তিনি অভিযোগ করে বলেন, মকফুর রহমান ইতোপূর্বে পার্শ্ববর্তী গ্রামে ডাকাতি করতে যেয়ে হাতেনাতে ধরাপড়ে কয়েক বছর হাজত বাস করেছে। দীর্ঘদিন হাজত বাস করার পরও তার মানসিক অবস্থার কোন পরিবর্তন হয়নি। প্রতিনিয়ত আমার ও ছোট ভাইয়ের প্রাণনাশের হুমকি দিয়ে তার পৈশাচিক আচারণের বহিঃপ্রকাশ ঘটিয়ে চলছে। একই সাথে গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। একজন ইমামকে গাছে বেধে বেধড়ক মারপিটের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তিনি যাতে মকফুর, মোস্তাফিজুর ও আতাউর রহমানের রোষানল থেকে রেহায় পেতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

 

 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সামিনুল ইসলাম একটি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park