1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

সাতক্ষীরায় বৃষ্টিতে ২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, বেড়েছে দাম

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ

টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ২ হাজার হেক্টর জমির আউস ধান, ধানের বীজতলা ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার প্রভাব পড়েছে সবজির বাজারে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় তিন থেকে চার গুণ। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। হঠাৎ সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

 

 

সরেজমিনে রোববার (১৩ জুলাই) সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রকারভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২২০ টাকা কেজি। এক সপ্তাহ আগে যার দাম ছিল ৪৫ থেকে ৫৫ টাকা কেজি। এছাড়া বেগুন ৮০ টাকা, টমেটো ১৪০ টাকা, আলু ২৫ টাকা, দেশী ওল ১২০ টাকা, দেশী মাদ্রাজ ওল ৮০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা কলা ৫০ টাকা, গাজর ১৪০ টাকা, বরবটি ৭০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা, কাকরোল ৮০ টাকা, কচুরমুখি ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙ্গে ৬০ টাকা, পল্লা ৩০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কেওড়া ৪০ টাকা, উচ্ছে ১০০ টাকা ও কচুর লতি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

 

এছাড়া লেবু একপিস দুই টাকা, পুইশাক এক আটি ২০ টাকা, লাল শাক এক আটি ২০ টাকা, লাউ একপিস ৫০ টাকা এবং ৩০/৩৫ টাকা দামের খিরাই বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। এক সপ্তাহ আগে এসব সবজি কেজিতে ১০ থেকে ৫০ টাকা কমে বিক্রি হয়েছে।

 

তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৫০ টাকা, রসুন প্রকারভেদে ৮০ টাকা থেকে ১১০ টাকা এবং আদা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। এছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য মশলা জাতীয় পণ্য। ফলে মসলায় স্বস্তি থাকলে ক্রেতাদের অস্বস্থিতে ফেলে সবজির দাম। বাজারে হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

 

সুলতানপুর বড়বাজারে সবজি কিনতে আসা শহরের পলাশপোল এলাকার সিরাজুল ইসলাম জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। যে কারণে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন আমাদের মত সাধারণ ক্রেতারা। বৃষ্টির অজুহাতে সরবরাহ কমিয়ে পরিকল্পিতভাবে বাজারে সবজির দাম বৃদ্ধি করা হয়েছে কিনা তা মনিটরিং করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

 

সুলতানপুর বড় বাজারের সবজির আড়ৎদার মিয়ারাজ হোসেন জানান, গত প্রায় ১৫ দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে জেলার বহু অঞ্চলের সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। যে কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম আগের চেয়ে কেজিতে ১০ থেকে ২০/২৫ টাকা বেড়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরো বাড়তে পারে বলে জানান তিনি।

 

বাজারের খুচরা সবজি ব্যবসায়ি আমির আলী জানান, টানা বর্ষার কারণে বাজারে আগের চেয়ে সবজি সরবরাহ অনেক কমে গেছে। যে কারণে দাম ও বাড়তির দিকে। বর্তমানে আমাদের প্রতিটি সবজি কেজিতে ১০ থেকে ৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। আমরা পাইকারি বাজার থেকে কেনার পার কেজিতে ৫ থেকে ১০ টাকা লাভে খুচরা বিক্রি করে থাকি।

 

পাইকারি বাজারের সবজি বিক্রেতা মইদুল ইসলাম জানান, টানা বৃষ্টির কারণে আমাদের নগরঘাটা ও ধানদিয়া এলাকার অধিকাংশ সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। যে কারণে কৃষকরা ক্ষেতের সবজি উঠাতে পারছে না। আবার অনেকের ক্ষেতের সবজি পানিতে পচে নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত পানি সরে না গেলে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে নতুন করে সবজি না উঠা পর্যন্ত বাজারে দাম বাড়তেই থাকবে।

 

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, চলতি বর্ষা মৌসুমে সাতক্ষীরায় প্রায় ৩ হাজার হেক্টর জমিতে বর্ষাকালিন সবজির চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ১৭৮৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষায় ২ হাজার হেক্টর জমির আউস ধান, ধানের বীজতলা ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো ক্ষয়ক্ষতির তথ্য পেতে আরও কয়েকদিন সময় লাগবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park