
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ ষোল লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, গাজিপুর, ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির এর আভিযানে সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ি হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। গাজিপুর বিওপির এর আভিযানে সাতক্ষীরা সদর থানার বোস্তানের ঘের হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। ঘোনা বিওপির এর আভিযানে সাতক্ষীরা সদর থানার ঘোনা বাজার হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির এর আভিযানে সাতক্ষীরা সদর থানার কালিয়ানী হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
তলুইগাছা বিওপির এর আভিযানে সাতক্ষীরা সদর থানার শালবাগান হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানে কলারোয়া থানার কেরাগাছি, ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় হতে ৪৯০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ ১২ লাখ ২৪ হাজার ৪০০ টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানে কলারোয়া থানার ফুলতলা বাজার ও তেতুলবাড়ি হতে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। আটক পণ্যের সর্বমোট মূল্য ১৬ লাখ ২৪ হাজার ৪০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply