
আহসান হাবীব, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ভিডিও ভাইরাল হয়েছে, এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
আজ ২৬ এপ্রিল ২০২৫ (শনিবার) এক প্রতিবাদ বার্তায় আলা উদ্দিন বলেন, আমি সুনামের সহিত চর ওয়াপদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছি, এযাবৎকালে আমি দলীয় ও রাষ্ট্রীয় শৃঙ্খলা বিরোধী কোন প্রকার কর্মকান্ডে জড়িত হইনি, আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির কোন অভিযোগ নেই, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে, আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে ২০১৮ সালে আমার গোসল পরবর্তী প্যান্ট পরার ভিডিও (রুমে থাকা একজন লোক গোপনে ধারন করে) যা এতো বছর পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে।
আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply