1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

জাতীয় ডেস্ক: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সারের ডিলার বা প্রস্তাবিত পরিবেশক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ডিলার হিসেবে যাঁদের নাম প্রস্তাব করা হয়েছে, তাঁদের অধিকাংশেরই কোনো ব্যবসায়িক পূর্বভিজ্ঞতা নেই এবং তাঁরা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের স্বজন। গত কিছুদিন আগে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির পক্ষ থেকে এই প্রস্তাবিত তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয় সচেতন মহল ও বঞ্চিত ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গঙ্গাচড়ার মোট নয়টি ইউনিয়নে ডিলারশিপ পাওয়ার জন্য সর্বমোট ১৮১ জন ব্যক্তি আবেদন করেছিলেন। নিয়ম অনুযায়ী আবেদন করার পর প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং মাঠপর্যায়ে গুদামঘরসহ অন্যান্য অবকাঠামো পরিদর্শন করা হয়। কিন্তু অভিযোগ উঠেছে যে, প্রাথমিক তদন্তে সবকিছু ঠিক থাকার পরও চূড়ান্ত তালিকা তৈরির সময় ইউএনওর কার্যালয়ে গিয়ে অনেক যোগ্য প্রার্থী বাদ পড়েছেন। এর ফলে প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন এবং তাদের জায়গায় অযোগ্য ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থান পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী জানিয়েছেন, তিনি দেশের বাইরে থাকা অবস্থায় উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) একটি অন্তর্ভুক্তিমূলক যাচাই-বাছাই কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিলেন। কমিটিতে বিভিন্ন দলের প্রতিনিধি রাখার কথা বলা হলেও ওপরের চাপের কথা বলে তা মানা হয়নি বলে তিনি জানান। এই কথিত ‘ওপরের চাপ’ কার বা কিসের ছিল, তা স্পষ্ট করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য। এদিকে বঞ্চিত আবেদনকারীরা জানিয়েছেন, তাঁরা বারবার উপজেলা প্রশাসন ও কৃষি অফিসে যোগাযোগ করেও কোনো সদুত্তর বা প্রতিকার পাননি।

তালিকায় নাম না থাকা কোলকোন্দ ও গঙ্গাচড়া সদর ইউনিয়নের অর্ধশতাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তাঁরা সরকারের সকল শর্ত পূরণ করেই আবেদন করেছিলেন এবং পরিদর্শনের সময়ও কোনো ত্রুটি পাওয়া যায়নি। কিন্তু অদৃশ্য ইশারায় পুরো প্রক্রিয়াটি পাল্টে দেওয়া হয়েছে বলে তাঁদের দাবি। এই বৈষম্যমূলক ডিলার নিয়োগের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তাঁরা। অন্যথায় ন্যায়বিচার পেতে প্রয়োজনে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে নামবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ক্ষতিগ্রস্ত আবেদনকারীরা।

এদিকে পুরো বিষয়টির ব্যাপারে বক্তব্য জানতে গঙ্গাচড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সভাপতি জেসমিন আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরবর্তীতে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি, যা ডিলার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আরও বেশি সন্দেহের সৃষ্টি করেছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park