
জীবন আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই ওমর ফারুক ওরফে খোকা (৩২) নিহত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাব্দি গ্রামের কসাই বাড়িতে এই ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে পুলিশ বেলা ৩ টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বড় ভাই আখতার হোসেন (৪০) পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই ডাব গাছ থেকে বড় ভাই আক্তারকে না বলে ছোট ভাই খোকা ডাব পাড়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে বড় ভাই আখতার হোসেন ছোট ভাই খোকাকে তার হাতে থাকা ছুরি দিয়ে হাতের ডান পাশে বুকের উপরে আঘাত করলে খোকা মাটিতে লুটিয়ে করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ সময় সোনারগাঁ এডিশনাল এসপি ও সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদ খানসহ থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য আনতে গেলে পরিবারের অন্যদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে পুলিশ। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ।
Leave a Reply