আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত এক সপ্তাহে ব্যাপক নিরাপত্তা অভিযানে ২১ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে মোট ২১ হাজার ৩৩৯ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়। দেশটির নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে এ বিপুল সংখ্যক প্রবাসী আটক হন।
গ্রেফতারকৃতদের মধ্যে-
এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েছেন আরও ১ হাজার ৩১৪ জন। তাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি ও ৫৬ শতাংশ ইথিওপীয় নাগরিক। বাকিরা অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় ২৫ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ২৫ হাজার ১৩৩ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১১ হাজার ৬৮৭ জনকে সৌদি থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
অভিযানকালে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত আরও ২৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে দেশটিতে ৩২ হাজার ২৮০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে ২৯ হাজার ১৫৫ জন পুরুষ এবং ৩ হাজার ১২৫ জন নারী।
Leave a Reply