1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

স্বল্প মূল্যে পণ্য পেতে রাণীনগরে ন্যায্যমূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষদের উপচে পড়া ভীড়

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪২০ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে ন্যায্য মূল্যের দোকান চালু করেছে উপজেলা প্রশাসন। রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গনে ন্যায্যমূল্যের এই দোকান চালুু করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পরেই স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য নিতে স্বল্প আয়ের ক্রেতাদের উপচে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো।

 

এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান দোকানের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পরিচালিত দোকান প্রতিদিন সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া সপ্তাহের প্রতি শুক্রবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন গোলচত্বরে স্বল্প মূল্যে গরুর মাংসও পাওয়া যাচ্ছে।

 

ক্রেতারা বলছেন, খোলা বাজারের চেয়ে ন্যায্যমূল্যের এই দোকান থেকে প্রয়োজনীয় পণ্যগুলো কম টাকায় পাওয়া যাচ্ছে। তবে আরো কিছু পণ্য যদি এই দোকান থেকে পাওয়া যেতো তাহলে স্বল্প ও মধ্যম আয়ের মানুষদের মাঝে অনেক স্বস্তি ফিরে আসতো। তবুও আমরা অনেক খুশি। যদি সারা বছরই এই দোকান চালু রাখা হতো তাহলে খোলা বাজারে প্রতিটি পণ্যের দাম হাতের নাগালে থাকতো এবং বাজার দরেও স্থিতিশীলতা ফিরে আসতো।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। এতে করে প্রতিদিন বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে খেটে খাওয়ার স্বল্প ও মধ্যম আয়ের মানুষদের। বিশেষ করে পবিত্র রমজান মাসে খোলা বাজারে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে কতিপয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। এমন জিম্মিদশা থেকে ভোক্তাদের রক্ষা করতে অন্তত রমজান মাসে যেন স্বল্প ও মধ্যম আয়ের মানুষরা স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কিনতে পারেন সেই বিষয়টি জেলাজুড়ে বাস্তবায়ন করতে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক এই ন্যায্য মূল্যের দোকান চালু করা হয়েছে। এতে করে স্বল্প আয়ের বিভিন্ন শ্রেণি পেশার খেটে খাওয়া ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরবে।

 

তিনি আরো জানান এই দোকান থেকে প্রতিদিন একজন ক্রেতা খোলা বাজার থেকে স্বল্প মূল্যে নির্ধারিত পরিমাণ পণ্য কিনতে পারবেন। ন্যায্যমূল্যের দোকান থেকে প্রতিদিন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকায়, প্রতি লিটার বোতলজাত সরিষা তেল ১৮০ টাকায়, প্রতি কেজি চিনি ১২০ টাকায়, প্রতি কেজি ডাল ১১৩ টাকায়, প্রতি কেজি মুড়ি ৯০ টাকা, প্রতি কেজি চিড়া ভাজা-৯০ টাকা ও কাঁচা-৬৮ টাকায়, প্রতি হালি ডিম ৩৮ টাকা, প্রতি লিটার দুধ ৬৫ টাকায় ও প্রতি কেজি ছোলা ১০০ টাকায় কিনতে পারবেন। আগামীতে ক্রেতাদের চাহিদা মাফিক দোকানে আরো কিছু প্রয়োজনীয় পণ্য সংযুক্ত করা হবে। এছাড়া পুরো রমজান মাসজুড়েই ন্যায্যমূল্যের এই দোকান চালু রাখা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park