1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত

নন্দীগ্রাম থেকে ফজলুর রহমান:

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ভায়া মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটনের প্রচেষ্টায় প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ভরতেঁতুলিয়া কমিউনিটি ক্লিনিক সেন্টারে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে স্থানীয় নারী ও সাধারণ রোগীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।ক্যাম্পে জরায়ুমুখের ক্যান্সার শনাক্তকরণে (VIA) ৫১ জন নারীর পরীক্ষা করা হয়।

পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত ৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, স্বাস্থ্যসেবা শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমাবদ্ধ রাখলে হবে না, মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষ অনেক সময় দূরত্ব, সময় ও আর্থিক সীমাবদ্ধতার কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। তাই কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পর্যায়ে এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।তিনি আরও বলেন, নারীদের জরায়ুমুখ ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি।

সময়মতো পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। নন্দীগ্রামের কোনো মানুষ যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন এটাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, একজন রোগীকে শুধু চিকিৎসা দেওয়াই আমাদের দায়িত্ব নয়, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানুষের মধ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার অভ্যাস তৈরি করাও আমাদের দায়িত্ব। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্প আরও সম্প্রসারণ করা হবে।মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন লাকী আকতার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার; সিনিয়র স্টাফ নার্স শৈব্যা গোস্বামী ও সাবিহা খাতুন, মিডওয়াইফ শারমিন আকতার সুপ্তি,স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) শাহনাজ পারভীন, সিএইচসিপি জান্নাতি খাতুনসহ স্বাস্থ্য সহকারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

ক্যাম্পে অংশ নেওয়া নারীদের মধ্যে ভায়া পরীক্ষার সুযোগ পাওয়ায় সন্তোষ দেখা গেছে। একই সঙ্গে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা ও পরামর্শ পাওয়ায় উপকৃত হয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park