1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বদলগাছীতে পোড়ানো হচ্ছে ইট; প্রশাসন নিরব

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২২২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর বদলগাছী উপজেলায় হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে ফের ইট পোড়ানোর প্রস্তুতি ও কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত ২০২৪ সালের ফেব্রæয়ারিতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সারাদেশে সব অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জারি করে। সেই ধারাবাহিকতায় বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি এলাকার সব ইটভাটায় আগুন না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু নির্দেশনা বহাল থাকা সত্ত্বেও, গত ১২ নভেম্বর বদলগাছী উপজেলা পরিষদ চত্বরে শতাধিক শ্রমিককে সঙ্গে নিয়ে ইটভাটা মালিকেরা ভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা ইউএনওর কাছে স্মারকলিপিও জমা দেন।

এরপরও পরিস্থিতির উন্নতি তো দূরে থাক, বরং আরও উদ্বেগজনক চিত্র পাওয়া যায়। গত ২৩ নভেম্বর উপজেলার বিভিন্ন ইটভাটায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় সব ভাটাতেই ইট পোড়ানোর পূর্ণ প্রস্তুতি সম্পন্ন। এমনকি এনামুল হকের মালিকানাধীন একটি ভাটায় গত ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আগুন জ্বালানোর ঘটনাও নিশ্চিত হয়েছে। যা সরাসরি হাইকোর্টের আদেশ লঙ্ঘনের শামিল বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের প্রশ্ন, “কোন শক্তির বলেই বা আদালতের রায় ও প্রশাসনের নির্দেশ অমান্য করে এমন দুঃসাহস দেখাচ্ছেন ভাটা মালিকেরা?” কারণ কোনো ভাটা মালিক এখনো ইট পোড়ানোর অনুমতির লিখিত আদেশ দেখাতে পারেননি।

বদলগাছী ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল কবির বলেন, ফায়ার সার্ভিস, শ্রম অধিদপ্তর, বিএসটিআই সব লাইলেন্সই আছে। শুধু ডিসি অফিসের ছাড়পত্র সব ভাটা পায় নাই। “প্রতিবছর প্রতিটি ভাটা ভ্যাট-ট্যাক্স, নবায়ন ফি ও অন্যান্য খরচ বাবদ আমরা সরকারকে ৮/৯ লাখ টাকা জমা দিই। সরকার নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু সরকার ভ্যাট-ট্যাক্স, লাইসেন্সের নবায়ন ফি নিচ্ছে অথচ ছাড়পত্র দিচ্ছে না। একটি ভাটা হঠাৎ করে বন্ধ করতে চাইলেই তো বন্ধ করা যায় না। এই খাতে বিপুল অর্থ বিনিয়োগ রয়েছে। ভাটার সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান ও রুজি-রিযিক জড়িত। এতে মালিক পক্ষের ব্যাপক ক্ষতি হবে।

তিনি আরও বলেন, গাজীপুর জেলা ছাড়া দেশের সব জায়গাতেই ভাটা চলছে এবং ইট বের হয়েছে। এজন্যই আমরা মানববন্ধন করলাম যাতে আমাদেরকে সুযোগ দেওয়া হয়। তা না হলে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, ভা “বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। গত ১২ নভেম্বর ভাটা মালিকরা মানববন্ধন করেছিল এবং একটি স্মারকলিপি দিয়েছিল। তার প্রেক্ষিতেই ইট পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে আর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই, এবিষয়ে পরিবেশ অধিদপ্তর ভালো বলতে পারবে। একটি ভাটায় ইট পোড়ানো হচ্ছে এবং অন্যগুলোতে ইট পোড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে তাদের বিষয়ে আপনার পদক্ষেপ কি হবে জানতে চাইলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।”

নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park