1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন, থমথমে পরিস্থিতি

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পঠিত

‎‎লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে হাতীবান্ধায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উত্তেজিত কর্মীরা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

‎রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে হাতীবান্ধা বাজারের পার্শ্ববর্তী কসাইটারি এলাকায় বিএনপি ও জামায়াতের নির্বাচনী প্রচারণা চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে হাতীবান্ধা বাজারের পার্শ্ববর্তী কসাইটারি এলাকায় নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপি ও জামায়াতের পৃথক দুটি দল। প্রচারণা চলাকালে ভোটারদের কাছে ভোট চাওয়া এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মীদের মধ্যে প্রথমে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

‎প্রত্যক্ষদর্শীরা আরও জানান, উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে বিএনপি ও জামায়াতের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে রাস্তার পাশে থাকা অন্তত ৪-৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎এ ঘটনায় দুই দলই একে অপরকে দায়ী করছেন।

‎বিএনপির দাবি করে বলেন, তাদের শান্তিপূর্ণ প্রচারণায় জামায়াত কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং তাদের কর্মীদের আহত করেছে।

‎অপর দিকে জামায়াতের দাবি করছে বিএনপির কর্মীরা আগে উস্কানিমূলক স্লোগান দিয়ে তাদের প্রচারণায় বাধা দেয় এবং মোটর সাইকেল ভাঙচুর শুরু করে।

‎খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হাতীবান্ধা উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাতীবান্ধা বাজারসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

‎সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার এবং পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। তাঁরা ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহত কর্মীদের খোঁজখবর নেন।

‎পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয় পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ দলের প্রচারণা ও কর্মসূচি পরিচালনা করতে হবে। আইনশৃঙ্খলার অবনতি ঘটে এমন কোনো কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তাঁরা।

‎প্রশাসনের পক্ষ থেকে শান্তির আহ্বান জানানো হলেও হাতীবান্ধা উপজেলা জুড়ে এখন চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপি ও জামায়াত একে অপরকে এই হামলার জন্য সরাসরি দায়ী করছে। এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মতে, যদিও পুলিশ মোতায়েন আছে, তবুও ভেতরে ভেতরে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে যেকোনো সময় আবারও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park